বৃহস্পতিবার , ১১ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঘুর্ণিঝড় মোখা’র প্রস্তুতি, রাঙামাটি জেলার সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ১১, ২০২৩ ৬:০৮ অপরাহ্ণ

 

ঘুর্ণি ঝড় মোখা মোকাবেলা জেলা দুর্যোগ কমিটির জরুরী অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বন্ধ ঘোষণা করেন জেলা প্রশাসক।

বৃহস্পতিবার বিকালে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় ঘুর্ণিঝড় মোখা মোকাবেলায় কি কি করণীয় এবং সব আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখতে জেলা ও উপজেলা পর্যায়ের ইউএনও সহ সকল দপ্তর প্রধানদের নির্দেশ দেন জেলা প্রশাসক। ঘুর্ণিঝড়ের কবল থেকে রক্ষা পেতে এখন থেকে সবাইকে প্রস্তুতি গ্রহন করতে বলা হয়েছে। আগামী রবিরাব সন্ধ্যার পর পর কক্সবাজার-চট্টগ্রাম হয়ে উপকূলীয় এলাকায় ২০০ কিলোমিটার বেগে ঘুর্ণিঝড় ধেয়ে আসতে পারে। সে জন্য জেলার সকল আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করে রাখতে হবে।

রাঙামাটি পৌরসভা,ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট, স্বেচ্ছাসেবী সংগঠন,এনজিও, বিদ্যুৎ বিভাগ, জনপথ ও সড়ক বিভাগ, সকল শিক্ষাপ্রতিষ্ঠান,জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগ, পুলিশ, সেনাবাহিনী, বিজিবিও আনসার বাহিনী সবাইকে দুর্যোগ মোকাবেলায় মাঠে থাকার আহবান জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক বলেন, এখন থেকেই জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বন্ধ ঘোষণা করা হলো। সরকারের কড়া নির্দেশ আছে এবারের দুর্যোগে কেউ অবহেলা করতে পারবে না। আমরা ১৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তত করে রাখবো। যে কোন বিপদে সবাই মিলে এক সাথে কাজ করবো। আগামী রবিবারে নৌপথে কোন যানবাহন চলবে না। ওই দিন হতে পারবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেদৌস আলম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল্লাহ আল মাহমুদ,অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু,বিভিন্ন দপ্তর প্রধানসহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঈদগাঁওয়ে দু’জন ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ বিতরণ

শেষ মূহুর্তের তুলির আঁছড়ে ব্যস্ত মৃৎশিল্পীরা; এবার কাপ্তাইয়ে ৮ টি মন্দিরে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে

নানান সমালোচনায় খাগড়াছড়ি জেলা পরিষদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন

বাঘাইছড়িতে জামায়াতে ইসলামী’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ, উপকৃত ৬৭ পরিবার

পাহাড়ের চাঁদাবাজি বন্ধ করতে নৌকার বিকল্প নেই – কুজেন্দ্র লাল

জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই কৃষকলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল 

পবিত্র কোরআন অবমাননাকারীর শাস্তির দাবিতে ঈদগাঁওয়ে ওলামা পরিষদের বিক্ষোভ ও সমাবেশ

জুরাছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

error: Content is protected !!
%d bloggers like this: