বৃহস্পতিবার , ১ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বরকল ও লংগদুতে বজ্রপাতে নিহত ১, আহত ৪, ৫ গরুর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ১, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ

 

রাঙামাটি জেলার দুর্গম বরকল ও লংগদুতে বজ্রপাতে একজন নিহত, ৪জন আহত এবং ৫টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার ৩১ মে ২০২৩ সন্ধ্যায় লংগদু ও বরকল উপজেলায় পৃথক পৃথক এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বরকল ছোট হরিণা নন্দছড়া বজ্রপাতে নিহত যুবকের নাম শিমুল চাকমা(২৫) ও আহতরা হলেন– মোঃ হেলাল (২০), তার মা, মোঃ সুলতান পিসি ও নাঈম ইসলাম(১৭)। বরকলের পুলিশ ও স্থানীয়রা জানান, বড় হরিণা ও ছোট হরিণা বজ্রপাতে একজন নিহত,৪জন আহত এবং ১টি গরু মারা গেছে।

অপরদিকে লংগদু উপজেলার চগাচতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বশরের ৪টি গরু বজ্রপাতে মারা গেছে। চেয়ারম্যান আবুল বশর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বরকল থানার ওসি মোঃ নাসির উদ্দিন বলেন, ওই এলাকা থেকে কেউ দুর্ঘটনার খবর জানায়নি। তবে লোক মারফতে বিষয়টি শুনেছি। প্রত্যন্ত এলাকায় ঘটনাটি ঘটেছে। থানা থেকে অনেক দূর। তারা পারিবারিক ভাবে সৎকাজ করে ফেলবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎রাঙামাটি কাঁঠালতলীস্থ দারুস সালাম ইসলামি একাডেমিতে সংর্বধনা ও ইফতার মাহফিল

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

এসএসএফ সুবিধা পাবেন খালেদা জিয়া অন্য সদস্যদের নয়, পরিবেশ উপদেষ্টার বক্তব্যের উদ্বেগ প্রকাশ শাহজাহান চৌধুরীর

লংগদুতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

খাগড়াছড়িতে বায়োডাইভারসিটি ইকোসিস্টেম সাইট সিলেকশন

খাগড়াছড়িতে পুলিশের উপর হামলার অভিযোগে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বাঘাইছড়ি পৌর নির্বাচনে ৩ মেয়রসহ ৩৪ জনের মনোনয়ন পত্র জমা

ফের রাঙামাটিতে কোটি টাকার ভারতীয় সিগারেটসহ আটক-২

শপথ নিলেন দক্ষিন রাঙামাটি -চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির নব নির্বাচিত কমিটির সদস্যরা

গুম ও হত্যার বিচার দাবিতে দীঘিনালায় ছাত্রদলের মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: