সোমবার , ৫ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মানিকছড়িতে সাপের ছোবলে এক গৃহবধূর মৃত্যু 

প্রতিবেদক
প্রতিনিধি, মানিকছড়ি, খাগড়াছড়ি
জুন ৫, ২০২৩ ৩:৫৫ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ২নং বাটনাতলী ইউনিয়নে ৮নং ওয়ার্ডের ছদুরখীল তিনগড়িয়া পাড়ার আথুই মারমা (৩৫) গভীর রাতে বিষধর সাপের কামড়ে মৃত্যুবরণ করেন।

৪ জুন-২০২৩ রবিবার মধ্য রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতের স্বামী ক্যজ্য মারমা (৪১) উক্ত গ্রামে চা দোকানদার।

ক্যজ্য মারমা জানান, প্রচন্ড গরমের কারণে মাটির ফ্লোরে পাটি বিছিয়ে ঘুমানো কিছু সময়ের পর বিষধর সাপটি তার স্ত্রীর ডান কানে ছোবল দেয়। ফলে বিষ ক্রিয়া হয়ে ভোর ৪ টার দিকে মারা যায়।

তিনি আরও জানান, গভীর রাত এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় হাসপাতালে নেওয়ার আগেই তার স্ত্রীর মৃত্যু হয়। তাদের সংসারে ১ ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মানিক ত্রিপুরা জানান, রাতে সাপের কামড়ের খরব পেয়ে ছুটে গিয়ে দেখেন এলাকাবাসীরা সাপটিকে মেরে ফেলেছে। গভীর রাত ও রাস্তাঘাট খারাপ হওয়ায় তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।

এদিকে বিষ ক্রিয়ায় ভোর রাতে ৩ সন্তানের জননী আথুই মারমা মারা যায়। এলাকার পাড়া কার্বারী লাব্রেঅং মারমা বলেন, আথুই মারমাকে ডাক্তারী চিকিৎসা ছাড়াই মৃত্যুবরণ করতে হয়েছে। নিহতের ৩ সন্তানের পড়ালেখার ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনায় ৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার 

পাহাড়ের সকল সম্প্রদায়ের জন্য কাজ করা হবে-দীপংকর তালুকদার

কাপ্তাইয়ে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের দোয়া মাহফিল 

ঈদগাঁওয়ে নিরীহ সিনজি চালকের জামিন, অভিযুক্ত পুলিশ সদস্যরা বহাল তবিয়তে

দুর্গম সীমান্তবর্তী এলাকায় কাপ্তাই বিজিবি’র বিনামূল্যে চিকিৎসেবা প্রদান

ঈদগাঁওয়ে অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে বিএনপির মাইকিং

কাপ্তাইয়ের ৭ লাখ ৭২ হাজার টাকা বিতরণ করলেন এমপি দীপংকর তালুকদার

খাগড়াছড়িতে নিখোঁজের ৫ দিন পর নারীর মরদেহ উদ্ধার

পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার কার্যকরী পরিষদ গঠিত

সাজেকে ৫০ হাজার গাছের চারা বিতরণ করেছে বন বিভাগ

error: Content is protected !!
%d bloggers like this: