রবিবার , ১৫ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঙ্গালহালিয়া আবাসিক মগদ্বেশ্বরী মাতৃমন্দিরের মহোৎসবে মহতী ধর্মসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্হলী, রাঙামাটি
জানুয়ারি ১৫, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ

 

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় বাঙ্গালহালিয়া আবাসিক হিন্দু পাড়া সার্বজনীন শ্রী শ্রী মগদ্বেশ্বরী মাতৃমন্দিরের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভ উত্তরায়ণ তিথিতে মহতী ধর্মসভা ও অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী অখন্ড হরিনামযঞ্জ ও মহোৎসব সম্পন্ন হয়েছে।

মহোৎসব উপলক্ষে গত ১৪ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৭ ঘঠিকার সময় মন্দির প্রাঙ্গণে এক মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উৎসব উদযাপন কমিটির সভাপতি প্রিয়লাল দত্ত।

অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন, বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমে অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ, বিশেষ ধর্মীয় আলোচক ছিলেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভোদানন্দ গিরি মহারাজ, শ্রী শ্রী মহানাম সংকীর্ত্তনযঞ্জের শুভ অধিবাস পৌরহিত্য করেন বাঙ্গালহালিয়া শ্রীল ১০৮ শ্রীকৃষ্ণ দাস বাবিজী মহন্ত মহারাজ বিষ্ণুপদ,অধিবাস কীর্ত্তন পরিচালনায় ছিলেন শ্রী শ্রী ছোট নরোত্তম দাস।

অনুষ্ঠান পরিদর্শন করেছেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, ইউপি সদস্য শিমুল দাশ, কামনা হোসেন , ক্যাচিংহ্লা মারমা,ইখ্যামং মারমা, উৎসব পরিচালনা কমিটির সভাপতি হারাধন দাস , পুলক চৌধুরী, অরুন সেন, মনোরঞ্জন দাস, সুজিত কুমার কর, প্রবীর দত্ত, আশিষ বিশ্বাস, বিকাশ বিশ্বাস, লিটন দাশ, লিটন দত্ত, অজিত চন্দ্র তালুকদার, প্রদীপ কান্তি ঘোষ, নয়ন চৌধুরী, পুলক সাহা, জিকু বসাক প্রমুখ।

রবিবার দ্বিপ্রহরে শ্রী শ্রী মায়ের পূজা ও ভোগ নিবেদন শেষে আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদন করা হয়। উৎসবে মহাপ্রসাদ নিতে আশা ভক্তদের সাথে আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদন করেন উৎসবে আশা শত শত ভক্তবৃন্দ ।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির,শ্রী শ্রী কুটুরিয়া পাড়া শিব মন্দির ও নব উদ্যোগের সকল সদস্য বৃন্দ।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ের মানুষ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে – সন্তু লারমা

রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় ভিজিডি কার্ডের চাউল বিতরণ

ঈদগাঁওয়ে বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মিত

কাপ্তাই এলপিসিতে কারখানায় চুরি হওয়া যন্ত্রাংশসহ একজন আটক

জুরাছড়ি উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করলেন এমপি দীপেন দেওয়ান 

বান্দরবানে দীর্ঘদিন পর থানচি ও রুমা ভ্রমণের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার

তিন পার্বত্য জেলার অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

কাউখালীতে পাহাড়ের পাশে কয়েকশ পরিবারের ঝুঁকিপূর্ণ বসবাস

চট্টগ্রামে এখন টিভিসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: