বৃহস্পতিবার , ৮ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে শ্রমিক ইউনিয়নের ৬ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ৮, ২০২৩ ১২:০৮ অপরাহ্ণ

 

রাঙামাটি ট্রাক-মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৬ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা ট্রাক- মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের ৬ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করেন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।বৃহস্পতিবার সকালে শহরের পৌর ট্রাক টার্মিনালে মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,শ্রমিক নেতা মোঃ রুহুল আমিন, মোঃ সেলিম, আবুল হোসেন, মোঃ ইসমাইল, মোঃ হাসেম, মোঃ হানিফ, মোঃ আলী আজগর ও রহিম সওদাগরসহ আরো অনেকে।

বক্তারা বলেন, গত ২৮ মে ২০২৩ ইং তারিখে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ২৩৩/২৩ ফৌজদারি নালিশ ধারাঃ দন্ডি বিধি ৩৮৫,৫০৬, ৫০৬(২) ৩৪ মূলে মোঃ রুহুল আমিন সহ ৬জনের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা প্রত্যাহার করে নিতে বাদী এটিএম হাসমত উল্লাহসহ প্রতিপক্ষের প্রতি জোর দাবি জানাই। অন্যথায় আমরা শ্রমিক সংগঠনের সবাই মিলে কঠিন থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

প্রতিবাদ সভায় শ্রমিক নেতৃবৃন্দ আরো বলেন, গায়ের জোরে কোন সংগঠন চলে না। আপনারা গায়ের জোরে, ক্ষমতার বলে শ্রমিকদের অধিকার বঞ্চিত করে অগণতান্ত্রিক পক্রিয়ায় নির্বাচনে জয়লাভ করে ক্ষমতাপুষ্ট হয়ে চোখে সরিষার ফুল দেখছেন। যার কারনে আপনাদেরকে শ্রমিকেরা প্রত্যাখান করছে। এখনও সময় আছে ৬ নেতার বিরুদ্ধে দায়কৃত মামলা প্রত্যাহার করে নিন না হয় শ্রমিকেরা পিঠ বাঁচাতে দেবে না। আপনাদের অনিয়ম দুর্নীতি আর কত ঢেকে রাখবেন।

আদালতে দায়কৃত মামলার দাবী ও প্রতিপক্ষ শ্রমিক সংগঠনের সভাপতি এটিএম হাসমত আলী বলেন, রুহুল আমিন তারা কিভাবে সভাপতি ও সেক্রেটারী হয় বা বানায় তা আমার বোধগম্য নহে। কোথা থেকে তারা এ সংগঠন এসেছে তাও আমার জানা নাই। তারা একটি ভুয়া সংগঠন দাঁড় করিয়ে বিভিন্ন সড়কে চাঁদাবাজি করে আসছে। আরও শুনেছি কাপ্তাই একটি শ্রমিক সংগঠন আছে ওই সংগঠনের নামে চাঁদা নেয়। তাই আমাদের বৈধ শ্রমিক সংগঠন তাদের চাঁদাবাজির বিরুদ্ধে আদালতে মামলা করেছি।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক প্রেরিত অভিযোগের আদেশ থানায় এসেছে। ওসি তদন্ত আকতার উদ্দিন বিষয়টি গভীর ভাবে তদন্ত করছেন। তদন্ত শেষে প্রতিবেদন আকারে আদালতে প্রেরণ করা হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনির বহিষ্কার আদেশ প্রত্যাহার

নানিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কক্সবাজারে নবনিযুক্ত অফিসার ইনচার্জবৃন্দের সাথে মতবিনিময় সভা

ঈদগাঁওয়ে অপহৃত ৩ জনের মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ

বিশ্বে ধর্মীয় শান্তি ও সম্প্রীতিতে এগিয়ে আছে বাংলাদেশ- বান্দরবানে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

কাপ্তাইয়ে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা 

বর্ণাঢ্য আয়োজনে মহালছড়িতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাজস্থলীতে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্পে পাঁচ শতাধিক পরিবার পেল চিকিৎসা সেবা

রাঙামাটিতে দুই জেলার আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সাথে সভা করছেন নির্বাচন কমিশনার

রাঙামাটির চম্পক নগর যুব ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার সমগ্রী বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: