বুধবার , ২১ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

গ্রামীণ ব্যাংক দেশব্যাপী ৭ কোটি চারা বিতরণ করবে / রাঙামাটিতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ২১, ২০২৩ ১০:৪০ পূর্বাহ্ণ

 

রাঙামাটিতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ও সদস্যদের মধ্যে চারা বিতরণ করা হয়।

সোমবার ও মঙ্গলবার দুই দিন ব্যাপী শহরের রির্জাভ বাজারস্থ গ্রামীণ ব্যাংক বন্দুক ভাঙ্গা শাখার আয়োজনে বৃক্ষরোপন, চারা বিতরণ ও সদস্যদের ১৫জন ছেলে মেয়েকে শিক্ষা উপ বৃত্তি প্রদান করা হয়। গ্রামীণ ব্যাংক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবসকে ঘিরে গ্রামীণ ব্যাংক এসব আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন,গ্রামীণ ব্যাংকের যোনাল ম্যানেজার আ হ ম শামসুদ্দোহা,যোনাল অডিট অফিসার মোমিনুল হক, এরিয়া ম্যানেজার মোঃ শফি উল্লাহ গাজী, শাখা ব্যবস্থাপক শংকর প্রসাদ নাথ, সেকেন্ড ম্যানেজার মোঃ ইখতিয়ার হোসেনসহ আগত গন্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত কর্মকর্তাগণ ও ব্যক্তিবর্গ বলেন, গ্রামীণ ব্যাংক এ বছর সারা দেশে ৭ কোটি গাছের চারা রোপন করবেন। এর সাথে যারা সুবিধাভোগি তাদের ছেলে মেয়েদের উপবৃত্তি প্রদান করেন। গ্রামীন ব্যাংক বিশ্বের দরবারে অনেক সুনাম অর্জন করেছে আগামীতেও আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আরো এক ধাপ এগিয়ে যাবে। আমাদের এই কর্মসূচি মাস ব্যাপী চলবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: