সোমবার , ২৪ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে পাবলিক সার্ভিস দিবস পালন

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুলাই ২৪, ২০২৩ ১১:৫০ পূর্বাহ্ণ

রাঙামাটির  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।

উপজেলা পরিষদ কার্যালয় হতে সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।

বাঘাইছড়ি প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, কাচালং সরকারি কলেজ অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতেয়াক আহমেদ উপস্থিত ছিলেন।

জাতীয় সার্ভিস দিবসের তাৎপর্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, উপজেলায় দায়িত্বর কর্মকর্তাদের মধ্যে বক্তব্যে রাখেন সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, মৎস কর্মকর্তা নব আলো চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান, শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর মোঃ উসমান গণি, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রিটেন দেওয়ান, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রাজ্জাক, পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি সুপায়ন চাকমা, উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা প্রণয় খীসা, কৃষি কর্মকর্তার প্রতিনিধি দীজেন্দ্রলাল নাথ, সমবায় কর্মকর্তা আব্দুর রহমান প্রমুখ ।

বিশেষ অতিথিরা বক্তারা বলেন, সুশাসন নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের স্বচ্ছতা, জবাবদিহিতা থাকতে হবে এবং  জনগণের আরোও  কাছাকাছি গিয়ে সেবা পৌঁছে দিতে হবে।

দপ্তর প্রধানরা বক্তব্যে স্ব স্ব অধিদপ্তরের কার্যক্রম ও দায়িত্ব পালন নিয়ে আলোচনা করে জনগনের সহযোগীতা কামনা করেন, তারা বলেন উপজেলার সকল অফিসারগণ বাঘাইছড়ি উপজেলার সর্বস্তরের জনগণের জন্য সর্বদা নিয়োজিত।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার সভাপতির বক্তবে বলেন, দেশের বৃহত্তর উপজেলা বাঘাইছড়িতে সরকারি সেবা (পাবলিক সার্ভিস) নিশ্চিত করার জন্য সকল প্রশাসনিক কর্মকর্তাগণ নিয়োজিত তাই যার যে সমস্যা সরাসরি কার্যালয়ে এসে আলোচনা করার আহবান জানান, দেশের প্রতি ভালোবাসা রেখে সকলকে আরো দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইউপিডিএফের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রামগড়ে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

জাতীয় শোক দিবসে রাঙামাটিতে নানান কর্মসূচি পালন

টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বাঘাইছড়ির নিম্ন অঞ্চল প্লাবিত 

১৩ জুন কাপ্তাইয়ে পাহাড় ধ্বসের ৫ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে অনেক পরিবার 

কাপ্তাইয়ের মুসলিমপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস ও দোয়া মাহফিল হয়।

লংগদুতে প্রভাবশালী যুবলীগ নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ

ফারুয়া ইউনিয়নে ৬০০ জনকে ভিডব্লিউবি চাউল বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে লেমুছড়ি শান্তিপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কাপ্তাই নতুনবাজার আনন্দ মেলা পশুর হাটে পাহাড়ি গরুর চাহিদা

error: Content is protected !!
%d bloggers like this: