শুক্রবার , ১২ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মেরামতের ৩ দিনের মাথায় ফের ভাঙলো কাঁচালং সেতু, যানচলাচলে ভোগান্তি 

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মে ১২, ২০২৩ ১১:০৪ পূর্বাহ্ণ

 

মেরামতের ৩ দিনের মাথায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সেতুর পাটাতন ভেঙ্গে ইট বোঝাই ট্রাক খাদে পরে বাঘাইছড়ি উপজেলার সাথে ভারী যানচলাচল বন্ধ রয়েছে ।

১২ মে শুক্রবার সকাল ৮ ঘটিকায় সীমান্ত সড়কের জন্য নিয়ে আসা ইট বোঝাই একটি ট্রাক সেতুতে উঠার পরপরই পাটাতন ভেঙ্গে নিচে পরে যায় এতে সেতুর দুই পাশে বহু যানবাহন আটকা পরে। কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। এতে বহুমানুষ দূর্ভোগে পরেন।

এর আগেও গত ৮ মে সকালে পাথর বোঝাই একটি ট্রাক সহ সেতুটি ভেঙে সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও সড়ক বিভাগের দুই দিনের চেষ্টায় সেতু মেরামতের পর পৌরসভা ও সড়ক বিভাগের পক্ষ থেকে ১০ টনের অধিক ভারী যানচলাচলে ঝুঁকি পূর্ণ সাইনবোর্ড লাগানো হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার দূর্গটনার বিষয়টি শিকার করে বলেন সড়ক বিভাগের লোকজনকে সংবাদ দেওয়া হয়েছে এছাড়া নতুন সেতুর সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য বলা হয়েছে। ছোট যানবাহন চলাচলের জন্য নতুন সেতুর এক পাশ খোলে দেয়া হয়েছে।

পুরাতন সেতু মেয়াদউর্তিন হওয়ায় ২০১৬ সালের ১১ জানুয়ারী নতুন সেতুর কাজ শুরু করে সড়ক জনপদ বিভাগ। ২০১৯ সালের জানুয়ারীতে কাজ বুজিয়ে দেয়ার কথা থাকলে দীর্ঘ ৭ বছরেও শেষ হয় নি। তাই ঝুঁকিপূর্ণ জেনেও বাধ্য হয়ে যানচলাচল করতে হয় পুরাতন সেতুতে। খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশী মাকসুদুর রহমান বলেন আমরা সংবাদ পাওয়ার পরপরই আমাদের সকল ইউনিটকে কাজে নামিয়েছি অল্প সময়ের মধ্যে সেতু মেরামতের কাজ শুরু করবো। এছাড়া নতুন সেতুর কাজ শেষ হয়েছে সংযোগ সড়কের কাজ কিছু বাকী রয়েছে সেটিও চলমান রয়েছে।

খাগড়াছড়ি সড়ক বিভাগ জানায়, ১১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগ ২০১৬ সালের ১১ জানুয়ারি এই সেতু তৈরির কাজ শুরু করে। ২০১৯ সালের ১ জানুয়ারি কাজ শেষ করার কথা ছিল। কুমিল্লা জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স সেতুটি নির্মাণ করছে। নির্মাণাধীন অবস্থায় এর আগেও একবার এই সেতুর গার্ডারটি ভেঙে পড়ে। স্থানীয়রা জানায়, সেতু নির্মাণে নিন্মমানের সামগ্রী ব্যবহার করায় এর আগেও দুইবার গার্ডার ভেঙে পড়েছিলো। বার সেতু ভেঙ্গে যোগাযোগ বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের শিশু খাদ্য বিতরণ

বক্সার সুর কৃষ্ণকে সেনাবাহিনীর সংবর্ধনা

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে কাপ্তাইয়ে বাজার মনিটরিং

বৈসাবির রঙে রাঙা রাঙামাটি : বলি খেলা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত

মহালছড়িতে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

বিজয় দিবস ঘিরে এনসিটিএফ’র চিত্রাংকন প্রতিযোগিতা

শেষ হলো কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী বিজয় মেলা

ধর্ষণকারীর শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

বিজিবির অভিযানে বান্দরবানে ১২টি আগ্নেয়াস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার

কাপ্তাই পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামী গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: