সোমবার , ২১ আগস্ট ২০২৩ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খাগড়াছড়িতে জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিনের বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
আগস্ট ২১, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ

খাগড়াছড়িতে জেলা ও দায়রা জজ আদালতের সদ্য বিদায়ী বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র বিজ্ঞ বিচারক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের ব্যানারে গতকাল সন্ধ্যায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় এতে জেলা ও জজ দায়রা আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারকরা’সহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাভোকেট আশুতোষ চাকমা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেদারুল ইসলাম উপস্থিত ছিলেন।এছাড়াও খাগড়াছড়ি জজ কোর্ট ও চীফ ম্যাজিস্ট্রেট কোর্টের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা’সহ আদালতের বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা কর্মচারীরা এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদায়ী জেলা জজ বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিনের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন।

এছাড়াও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা,জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিনের বিভিন্ন মানবিক গুণাবলী’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে ভূয়সি প্রসংশা করেন।২০২০ সালের ডিসেম্বর মাস থেকে ২০২৩ সালের আগষ্ট মাস পর্যন্ত বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন অসাধারণ কর্মদক্ষতার সাথে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতে সুষ্ঠভাবে বিচারিক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছেন।

প্রায় দুঘন্টাব্যাপী অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে খাগড়াছড়ি জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র বিজ্ঞ বিচারক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের ব্যানারে বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিনকে ক্রেস্ট প্রদান করা হয়।এসময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজন’সহ জজ কোট ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারকরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ আদালতের সদ্য বিদায়ী বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় জেলা ও দায়রা জজ হিসেবে বদলী হয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে রাঙামাটিতে লাল সবুজের বৃক্ষরোপণ

বৃহত্তর রাঙামাটি সমিতি চট্টগ্রামের উদ্যোগে মতবিনিময় ও সংর্বধনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কাপ্তাই তথ্য অফিসের  উঠান বৈঠক

গরীব দুঃস্থদের মাঝে কাপ্তাই বিজিবির সহযোগিতা প্রদান

রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির সভায় সন্ত্রাস ও মাদক নির্মূলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

কাপ্তাই নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ এবং কৃতি কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা

কাউখালীতে সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তিশৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার বিশেষ নির্দেশ পার্বত্য মন্ত্রীর

রাঙামাটিতে আশিকার আস্থা নাগরিক প্লাটফর্ম গঠন

রাজস্থলীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে খতমে কোরআন-পুরস্কার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: