মঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নানিয়ারচরে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে গনশুনানী

প্রতিবেদক
রিকোর্স চাকমা, রাঙামাটি
আগস্ট ২৯, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সকল ইউপি চেয়ারম্যান – মেম্বার , হেডম্যান- কার্বারী, মসজিদের ইমাম – খতীব, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যগন সহ স্থানীয় ব্যবসায়ী ও জনগণের সঙ্গে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে এক গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।

২৯ শে আগস্ট (মঙ্গলবার) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত গনশুনানী অনুষ্ঠিত হয়।

গনশুনানীতে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মো.জুনাইদ।বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার মুক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, থানার ওসি সুজন হালদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এসময় জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মো.জুনাইদ বলেন, আদালতে যাওয়া বিচারপ্রার্থীরা অনেক সময় ভোগান্তির শিকার। আবার কখনো কখনো অর্থাভাবে দরিদ্র জনগোষ্ঠীর আদালতে যেতে পারেন না। সাধারণ মানুষকে সরকারি খরচে আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে লিগ্যাল এইড সারাদেশে কাজ করছে। রাঙামাটিতেও প্রান্তিক ও দরিদ্র মানুষের আস্থা বেড়েছে লিগ্যাল এইড সেবায়। আপসে বিরোধ নিষ্পত্তির ফলে সিভিল মামলার জট কমছে এবং বিরোধ দ্রুত নিষ্পত্তিতে মানুষের অর্থ ব্যয় ও সময় কমে এসেছে।

এ সময় জেলা লিগ্যাল এইড কর্মকর্তা উপস্থিত জনপ্রতিনিধি ও হেডম্যান- কার্বারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

গণশুনানির আগে নানিয়ারচর বাজারে স্থানীয় আপন দুই ভাই এর সম্পত্তির বিরোধ মীমাংসায় সরেজমিন মীমাংসা সভা ও পরিমাপ করে নালিশী জায়গা বন্টন করা হয়।।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয় এখন বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় দীলিপ বড়ুয়া নিহত

বান্দরবানের বন্যা কবলিত নারীদের মাঝে সুরক্ষার উপকরণ বিতরণ

দ্রব্যমুল্যের উর্ধগতির প্রতিবাদে কাউখালী বিএনপির বিক্ষোভ

রামগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রামে সেরা দুর্গাপ্রতিমার তালিকায় প্রথম ফিরিঙ্গিবাজার শিব বিগ্রহ মন্দির, দ্বিতীয় রাজাপুর লেইন

কাপ্তাই ১০ আর.ই ব্যাটালিয়নের নগদ অর্থ সহায়তা ও শিক্ষা সামগ্রী বিতরণ 

মহালছড়িতে সেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা’র শেষ পথসভায় জনসমুদ্র

সাজেকের হাউজ পাড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে পড়ে ১ জন নিহত, আহত ৬

error: Content is protected !!
%d bloggers like this: