সোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাল্য বিবাহ ও মাদক নির্মূলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সভা

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
সেপ্টেম্বর ৪, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” প্রতিপাদ্যকে নিয়ে জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, ইভটিজিং, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধ কল্পে লংগদু থানা পুলিশের চৌকস অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন শিক্ষার্থী ও শিক্ষকদের সহায়তায় বাল্যবিবাহ ও মাদক সংক্রান্ত নৈতিক জনসচেতনতামূলক আলোচনা সভা করেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে সহকারী শিক্ষক তৌহিদুল রেজার সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লংগদু থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন।
এসময় বক্তব্যে ওসি ইকবাল উদ্দিন সমবেত শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, দেশে জঙ্গিবাদ, মাদক, অবৈধ অস্ত্র, বাল্যবিবাহ ও ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং প্রতিনিয়ত বেড়েই চলছে। এক্ষেত্রে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং জনমনে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি আরও বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি।
আমাদের এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিশেষ করে ছাত্র সমাজ ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে সবার আগে। তিনি শিক্ষার্থী অভিভাবকদের যেকোন আইনী সহায়তা প্রদান করবে বলে আশ্বস্থ করেন এবং মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং দমনে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন এবং লংগদু থানার এসআই এনামুল হক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা

কাপ্তাইয়ে অবসরপ্রাপ্ত ৯ শিক্ষক ও পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা

শীতে অসহায় মানুষের পাশে সীপকস: বাঘাইছড়িতে ৫০ পরিবার পেল শীতবস্ত্র

বিলাইছড়িতে প্রশাসন কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

রাঙামাটিতে ৪ দফা দাবিতে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

পাহাড়ের খবরে সংবাদ প্রকাশের পর উন্নয়ন বোর্ডের টিম ক্ষতিগ্রস্ত সেতু পরির্দশন

রাইখালীতে বন বিভাগের অভিযানে বানরছানা উদ্ধার

‎খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক জিয়ার সুস্বাস্থ্যে কামনায় রাজ বন বিহারে দীপেন দেওয়ানের প্রার্থনা

রাঙামাটি শহরে প্রধান ৫টি ঈদ জামাতের সময়সূচি 

লংগদুতে আনসার ব্যাটালিয়নের উন্নয়ন প্রকল্প উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: