মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি; ফের খোলা হয়েছে বাঁধের দরজা

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ফের খুলে দেওয়া হলো রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্লউইচ গেটের ১৬ টি দরজা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)  দুপুর ১ টায় প্রতি দরজায়  ৬ ইঞ্চি পরিমাণ  পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। এতে প্রতি সেকেন্ড এ  ৯ হাজার কিউসেক পানি পাশ্ববর্তী কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার  বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, গত কয়েকদিন এর বৃষ্টিতে আজ( মঙ্গলবার)  কাপ্তাই লেকের  পানির উচ্চতা ১০৮.২৪ ফুট মীনস সী লেভেল (এমএসএল) বেড়ে দাঁড়িয়েছে। যা রুলকার্ভ হতে প্রায় ৭ ফুট বেশী। ফলে ফের আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ফের আজকে ১৬ টি গেইট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দিয়েছি।

তিনি আরোও বলেন, বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের ৫ টি  ইউনিট সমুহের দ্বারা বিদ্যুৎ উৎপাদনের জন্য  আরও প্রায় ২৫ হাজার কিউসেক  পানি নিষ্কাশন করা হচ্ছে।

এদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে হাজার ঘরবাড়ি। দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ।


প্রসঙ্গত: কাপ্তাই লেকের পানি বৃদ্ধির ফলে  গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কপাবিকে’র ১৬ টি গেইট একযোগে খুলে দেওয়া হয়েছিল এবং ঐদিন বিকেলে বন্ধ করে দেওয়া হয়েছিল।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি, ভাটিতে সতর্কতা

বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম বিতরণ

আন্দোলন গড়ে তুলে সরকারকে চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে হবে- সাধুরাম ত্রিপুরা

আন্তর্জা‌তিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা 

ফের ঝুলন দত্ত কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মনোনিত

উপজেলা নির্বাচন নিয়ে রাঙামাটি জেলা পুলিশের আইনশৃঙ্খলা ব্রিফিং

কাপ্তাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনীতে পুরস্কার বিতরণ

কাপ্তাইয়ে নারানগিরিতে বিজিবির মৌজা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান

খাগড়াছড়ির মানিকছড়িতে গণপিটুনিতে আহত ইউপিডিএফ কর্মীর মৃত্যু

খাগড়াছড়ির পানিছড়িতে বজ্রপাতে দুই সন্তানের জননী নিহত 

error: Content is protected !!
%d bloggers like this: