মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মাটিরাঙ্গায় স্থানীয় সরকার দিবসের মেলার সমাপ্তি

প্রতিবেদক
প্রতিনিধি, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৯:৫৭ অপরাহ্ণ

সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যের আলোকে আয়োজিত তিন দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা আদর্শ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আনিসুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো: শাহজাহান ও বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইলিয়াছ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো: আতাউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: ওবায়দুল হক, উপজেলা বিআরডিবি কর্মকর্তা হুমায়ুন কবির পাটোয়ারী, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: পেয়ার আহম্মেদ মজুমদার ছাড়াও পদস্থ কর্মকর্তা ও নির্বাচিত জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে মেলায় অংশ নেওয়া স্টলের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী ও মাটিরাঙ্গা আদর্শ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে হাতের নাগালে তরমুজ: বিক্রয়ও বেশ ভালো

গত ৫ আগষ্টকে কাজে লাগিয়ে সবাইকে কাজ করার আহবান পার্বত্য উপদেষ্টার

অর্থ সহায়তা পেলে পুনরায় মুরগির খামারটি চালু করতে চান বিলাইছড়ির টেবলু চৌধুরী

রামগড়ে ইউপিডিএফের চাঁদাবাজকে সেনাবাহিনীর হাতে দিলো জনতা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত রাঙামাটি জেলা আ.লীগের

কাপ্তাইয়ে  বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

চন্দনাইশে বাগীশিক বৈলতলী ইউনিয়ন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন ও অভিষেক সম্পন্ন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সহযোগিতা করার আহবান জানালেন পুলিশ সুপার মুক্ত ধর

বিজয় দিবসে কাপ্তাই তথ্য অফিসের আলোচনা সভা সঙ্গীতানুষ্ঠান

ফলোআপ / স্ত্রীর মৃত্যুর ৭ ঘন্টা পর চলে গেলেন স্বামী

error: Content is protected !!
%d bloggers like this: