শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে  জিপিএ – ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ

২০২৩ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় রাঙামাটির  কাপ্তাই উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসা হতে ৮৪ জন  জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে ।

কাপ্তাই হতে প্রকাশিত  পত্রিকা রুপসী কাপ্তাইয়ের আয়োজনে শনিবার সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা সংবর্ধনা অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং   কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন।

ছাড়া   রূপসী কাপ্তাই এর উদ্যোগে আয়োজিত  কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও এদিন পুরস্কার বিতরণ  করা হয়।  ওয়াগ্গাছড়া চা বাগানের পরিচালক  খোরশেদুল আলম কাদেরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার মাহবুব আহমেদ শাহজালাল, (শিক্ষা), বিএন, কাপ্তাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  মোঃ নাসির উদ্দিন, কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দিন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।

কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।  কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবুর  এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক রাঙামাটি  জেলা পরিষদ সদস্য প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরী, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এবং সোনালী ব্যাংক কেপিএম শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা মনতোষ চৌধুরী ।  এসময়  শিক্ষক, অভিভাবকবৃন্দ ও কৃতি শিক্ষার্থী  উপস্থিত ছিলেন ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান মেলায় তিন পার্বত্য জেলা থেকে রাঙামাটি আল আমিন ফাজিল মডেল মাদ্রাসার অংশগ্রহণ

কাউখালীতে ২ ইটভাটায় লাখ টাকা জরিমানা, ভাটা বন্ধ ঘোষণা 

কাপ্তাইয়ে অনুষ্ঠিত হল জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা

উখিয়া-টেকনাফে যোগ্য নেতৃত্বে এগিয়ে জামায়াত আমীর অধ্যক্ষ আনোয়ারী

রূপসী কাপ্তাইয়ের ব্যতিক্রমি আয়োজন: সংবর্ধিত করা হলো গণমাধ্যমকর্মীদের

পাওয়ার টিলার দেওয়ার নামে লাখ টাকা নেওয়ার অভিযোগ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার, রাজস্থলী বাজারে ভ্রাম্যমাণ অভিযানে জরিমানা

 চিংম্রং বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

রাঙামাটিতে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ১ম বর্ষপূর্তি উদযাপন

রাঙামাটিতে ‘আস্থা’ প্রকল্প পরিদর্শনে সুইজারল্যান্ড দূতাবাসের যোগাযোগ উপপ্রধান কোরিন 

error: Content is protected !!
%d bloggers like this: