সোমবার , ১৭ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা:  সভাপতি কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত 

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১৭, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ

পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙামাটির কাপ্তাই প্রেসক্লাবের ১ বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) দুপুরে কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস এ রাঙামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দের উপস্থিতিতে কাপ্তাই প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে এই কমিটির ঘোষণা করেন রাঙামাটি জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক।

কমিটিতে সভাপতি হিসাবে মনোনিত হয়েছে দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বকোন এর কাপ্তাই প্রতিনিধি মো: কবির হোসেন এবং সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন বাংলাদেশ বেতার, দৈনিক আজকের পত্রিকা, দৈনিক পার্বত্য চট্টগ্রাম এবং দৈনিক গিরিদর্পনের কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্ত।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি : আলমগীর কবির (দৈনিক জনতার সংবাদ) অর্থ সম্পাদক নুর হোসেন মামুন (দৈনিক শেয়ার বিজ), নির্বাহী  সদস্য  রবিউল হোসেন চৌধুরী রিপন (দৈনিক সাঙ্গু), এম বাবুল (দৈনিক আলোকিত পাহাড় ও ঢাকা প্রতিদিন) এবং জয়নাল আবেদীন (দৈনিক ঘোষণা)।

এতে প্রধান উপদেষ্টা হিসাবে নির্বাচিত করা হয়েছে দৈনিক আজাদী ও দৈনিক ইত্তেফাকের কাপ্তাই প্রতিনিধি এবং রুপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক কাজী মোশাররফ হোসেনকে।

এদিকে এদিন কাপ্তাই প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস এ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক। এসময় তিনি বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ, সাংবাদিকরা সততা, দক্ষতা, মেধা এবং নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবেন। মুলধারার সাংবাদিকরা একসাথে থাকলে কোন অপ-সাংবাদিকতা কিছু করতে পারবে না।

কাপ্তাই প্রেসক্লাবের বিগত কমিটির সভাপতি কবির হোসেন এর সভাপতিত্বে বিগত কমিটির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবু এবং ক্রীড়া ধারাভাষ্যকার ওসমান গনির  সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার এবং সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের বিগত কমিটির যুগ্ম সম্পাদক আলমগীর কবির, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য মংচাই মারমা। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সাঙ্গুর কাপ্তাই প্রতিনিধি রবিউল হোসেন চৌধুরী রিপন।

অনুষ্ঠানের শুরুতেই কাপ্তাইয়ের মরহুম সাংবাদিক আবুল কালাম আজাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছেন ১১শত ৮৪ জন, প্রথমদিনে অনুপস্থিত ১০

কাপ্তাই হ্রদে প্রথমবারের মতো সুবলং চ্যানেল সুইমিং অনুষ্ঠিত

বাঘাইছড়িতে শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় প্রার্থনা

রাঙামাটিতে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল উদ্ধার ও হস্তান্তর

কাপ্তাইয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

হরতাল অবরোধে কাপ্তাই জেটিঘাট-বিলাইছড়ি নৌ রুটে নেই পর্যটক

ঈদগাঁওয়ে যুক্তি বিদ্যায় ম্যাজিক সিরিজ নামে ২টি বইয়ের মোড়ক উন্মোচন

দেশের ডিজিটাল সব সেবা থেকে বঞ্চিত ফারুয়া; নেই ইন্টারনেট বিদ্যুৎ

ইউপিডিএফের বাঁধা উপেক্ষা করে কাউখালীতে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্পে সাধারণ মানুষ 

মানিকছড়িতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: