শুক্রবার , ৩ নভেম্বর ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ৩, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ

 

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় রাঙামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় দীপংকর তালুকদার এমপি বলেন, জাতীয় চার নেতাকে হত্যা করে হত্যাকারীরা মুক্তিযুদ্ধের ইতিহাস পরিবর্তন ও এদেশ থেকে আওয়ামী লীগের নাম নিশানা মুছে দিতে চেয়েছিল। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ১৯৭৫ সালের ৩রা নভেম্বরে জেলের ভিতরে জাতীয় চার নেতাকে নৃশংস হত্যাকান্ডটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জগন্যতম হত্যাকান্ড ঘটিয়ে ছিল।

বক্তারা আরও বলেন,পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হলো কারাগার, সেই কারাগারের মধ্যে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জাতীয় নেতাদেরকে হত্যা করেছে জাতির পিতার আত্মস্বীকৃত খুনি ও ৭১’র পরাজিত শক্তিরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে বাংলাদেশ নির্মাণে এই চার নেতার যথেষ্ট ভূমিকা রয়েছে। তাই বাঙালি জাতি আজও এই মহান নেতাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

খাদ্য মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাওয়াল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতাবর, সহ-সভাপতি মোঃ রফিকুল মাওলা, যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার চাকমা, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ শাহ ফারুক পিন্টু, জেলা কৃষকলীগ সভাপতি মোঃ জাহিদ আকতার, জেলা মৎস্যজীবিলীগ সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জেলা যুবলীগ যুগ্ম সম্পাদক মনছুর আহম্মেদ মান্নাসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন সর্বস্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনাসভা ও দোয়া মাহফিলের আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ

মানিকছড়িতে ডেঙ্গু রোগি বাড়ছে, ১৫ দিনে হাসপাতালে ভর্তি ৭

খাগড়াছড়ি জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন

কাপ্তাইয়ে বিজিবির মৌজা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন 

জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটদানে উদ্বুদ্ধ করতে কাপ্তাইয়ে সমন্বয় সভা

কাপ্তাইয়ে চন্দ্রলোক ক্যাম্পিং সাইট এন্ড রিসোর্ট এর শুভ উদ্বোধন

বর্ষবরণে মেতেছে নানিয়ারচর

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে দেড় লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ

দীঘিনালায় বন্যার্ত ও কৃষকদের জন্য ফাইন্যান্সিয়াল লিটারেসি সহায়তা

খাগড়াছড়িতে বিএনপির সাংগঠনিক সভা / আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মৃত ব্যক্তিরাও রাতে ভোট দিতে আসে-জয়নুল আবেদীন ফারুক

error: Content is protected !!
%d bloggers like this: