রবিবার , ৫ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়ি-মাটিরাঙায় স্টেডিয়াম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
নভেম্বর ৫, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ

 

রোববার বিকেলে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে পাঁচ কোটি টাকার এবং মাটিরাঙায় চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকায় নির্মিতব্য দুটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা- মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের এই প্রান্তে ওই প্রান্তে হাজার হাজার কোটি টাকার নিত্য নতুন প্রকল্প উদ্বোধন করছেন; আর বিএনপি-জামাত সেই ২০১৩/ ১৪ সালের মতো পুড়িয়ে মানুষ মারছে।

হরতাল-অবরোধের নামে আগুন সন্ত্রাস চালিয়ে এদেশের নিরীহ মানুষের জান-মালের ক্ষতিমাধান করছে। এদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করে দেশে অগণতান্ত্রিক পরিস্থিতি সৃষ্টির জন্য পাঁয়তারা করছে তারা।

স্টেডিয়াম দুটির ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তাঁর সাথে মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার পারভিন খানম, খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. আশুতোষ চাকমা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার রইস উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, জেলা পরিষদ সদস্য নীলোৎপল খীসা ও খোকনেশ্বর ত্রিপুরা, মাটিরাঙা উপজেলা আওয়ামীলীগ সভাপতি হুমায়ুন মোরশেদ খান ও সা. সম্পাদক সুভাষ চাকমা, মহালছড়ি উপজেলা ভাইস- চেয়ারম্যান জসিম উদ্দিন, সাংবাদিক নেতা নুরুল আজমসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা স্বস্তি প্রকাশ করে বলেন, এসব স্টেডিয়ামে খেলবে আমার-আপনার ভবিষ্যত প্রজন্ম। তারা একদিন দেখবেন, এই মাঠে খেলেই জয় করবে দেশ-বিদেশ।

যেমনটি করেছে, তৃষ্ণা চাকমা, আনাই-আনুচিং, মনিকা-রুপনা- ঋতুপূর্ণাসহ অনেকেই। পরে তিনি দলীয় নেতাকর্মী, উপস্থিত সবস্তরের জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চুক্তির ২৫ বর্ষপূর্তিতে জুরাছড়িতে নানান কর্মসূচি

কাপ্তাইয়ে টিকা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড়

মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব উপলক্ষে খাগড়াছড়িতে প্রদর্শিত হবে মোধই

নির্মাণের ৪৩ বছর পরও প্রশস্ত হয়নি রাঙামাটি-খাগড়াছড়ি সড়কটি; প্রায় ঘটে দুর্ঘটনা

১৭ আগস্ট বোমা হামলাকারীদের শাস্তির দাবি খাগড়াছড়িতে বিক্ষোভ

কাপ্তাইয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আর্ন্তজাতিক নাসিং দিবস উপলক্ষে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে র‍্যালি

রাবিপ্রবিতে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সমন্বয় নিরাপত্তা ও শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

‎পাহাড়ে বন উজার করছে আঞ্চলিক রাজনৈতিক দলের একটি সশস্ত্র সন্ত্রাসী সংঘবদ্ধ চক্র

error: Content is protected !!
%d bloggers like this: