সোমবার , ১৩ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১৩, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর আয়োজনে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প ওয়াগাছড়া জোন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ই নভেম্বর) বিকেল ৩ টায় কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন  কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমীর হোসেন মোল্লা।

এসময় তিনি দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং সকলকে খেলোয়াড় সুলভ আচরণ মেনে চলার আহবান জানান।

উদ্বোধনকালে এসময় ৪১ বিজিবির উপ অধিনায়ক মেজর লতিফুল বারী, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন  চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া , ৩২২ নং নারানগিরি মৌজার হেডম্যান উবাথোয়াই চৌধুরী, ৩২৬ নং পেকুয়া মৌজার হেডম্যান সানুচিং মারমা সহ জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি এবং বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় নারানগিরি মৌজা এবং পেকুয়া মৌজার মধ্যকার খেলা গোল শূন্য ড্র হলে উভয় দল ১- ১ করে পয়েন্ট লাভ করেন।

উদ্বোধনী খেলা পরিচালনা করেন ৪১ বিজিবির হাবিলদার মনিরুল ইসলাম এবং সহকারী ছিলেন সৈনিক মো: হাবিবুর রহমান এবং সৈনিক মো: মুরাদ হোসেন। টুর্নামেন্টে ৬ টি দল অংশ নিচ্ছেন বলে বিজিবি সূত্রে জানা যায়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশের সংবিধান সঠিকভাবে সংস্কার না হওয়া পর্যন্ত সঠিক নির্বাচন হবে না-কাজল তালুকদার

কাপ্তাইয়ে পুজা মন্ডপ পরিদর্শনে দীপংকর তালুকদার এমপি

কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাঘাইছড়িতে আমতলী ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা

পাহাড় সমাজে পাপের ভয় 

কাপ্তাইয়ে ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

দুর্যোগ মোকাবেলায় বিলাইছড়িতে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি

কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গ্রান্ডহোম

কাপ্তাই-আসামবস্তী সড়কে হাতির আক্রমনে আহত ১

error: Content is protected !!
%d bloggers like this: