সোমবার , ২৭ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

 চিংম্রং বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি।
নভেম্বর ২৭, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ

নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

বিহারের দায়ক দায়িকাদের আয়োজনে সোমবার (২৭ নভেম্বর) বিহার এবং বিহার  সংলগ্ন মাঠে প্রথম পর্বে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অস্ট পরিস্কার দান অনুষ্ঠিত হয়।

চিংম্রং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরের সভাপতিত্বে এতে  প্রধান পূণ্যার্থী হিসেবে রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি ।

এসময় তিনি বলেন, চিংম্রং বৌদ্ধ বিহার একটি পবিত্র স্থান। হিংসা, দ্বেষ  লোভ হতে মুক্ত হতে চাইলে এবং নিজেদের জয় করতে চাইলে সঠিক ধর্ম চর্চা করতে হবে।  দানোৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব ক্যপ্রু চৌধুরীর  সঞ্চালনায় এসময় সম্মানিত পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

এছাড়া বিশেষ পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন ৪১ বিজিবির উপ অধিনায়ক মেজর লতিফুল বারী,  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার। দানোৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন   কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা,  সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা,  চন্দ্রঘোনা থানার ওসি ( তদন্ত) মো: ইমরুল হাসান, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী,  চিৎমরম মৌজার হেডম্যান ক্যওসিং চৌধুরী।  দানোৎসবে ধর্মীয় দেশনা প্রদান করেন বেতবুনিয়া কেন্দ্রীয়   বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ পঞাদিপা  মহাথের এবং ব্যাঙছড়ি জয়মঙ্গল  বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উ সনা  মহাথের।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন দানোৎসব উদযাপন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার থোয়াইহাচিং মারমা।  দানোৎসব উদযাপন কমিটির সদস্য  সচিব ক্যপ্রু চৌধুরী জানান, দানোৎসব অনুষ্ঠানে     বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষু সংঘ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারিসহ হাজার হাজার দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খেদারমারায় জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন উদ্বোধন

চন্দনাইশে জুলাই যোদ্ধাকে হামলা, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ২ ঘন্টা ব্লকেড

ঈদগাঁওয়ে লকডাউনের প্রভাব পড়েনি, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মাটিরাঙায় লজ্জাবতী বানর রক্ষায় উদ্যোগ

নির্বাচনী আচরণ বিধি লংঘন করায় ৫ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা জরিমানা

খাগড়াছড়িতে পাহাড় ধস ৫ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু

ফলোআপ / নানিয়ারচরে বিদ্যুতের খুঁটি ঘেঁষা বহুতল ভবন নির্মাণের কাজ স্থগিত

রাঙামাটির রাজস্থলীতে দু’গ্রুপের মধ্যে বন্ধুকযুদ্ধ; একজন নিহত

লংগদুতে সোলার বিতরণ করেছে উন্নয়ন বোর্ড

পার্বত্য চট্টগ্রামে বিএনপির দলীয় জেলা পরিষদ গঠন করা হয়েছে- সারজিস আলম

error: Content is protected !!
%d bloggers like this: