শনিবার , ৩০ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চিৎমরমে বন্য হাতির আক্রমনে আহত ১

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ৩০, ২০২৩ ৯:০৮ পূর্বাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জামাইছড়ির  এলাকায় বন্যহাতির আক্রমনে

চাইসুই অং মারমা(৪৫) নামে একজন আহত হয়েছে। তিনি জামাইছড়ি মারমা পাড়ার বাসিন্দা বলে জানান ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী।

তিনি আরোও জানান আহত ব্যাক্তি আরোও কয়েকজন সঙ্গী সহ শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৬ টার দিকে চিৎমরম সাপ্তাহিক  বাজারের দিকে আসছিলেন। সেই সময় পথেমধ্যে তিনি হাতির আক্রমণের স্বীকার হন। তাঁর সঙ্গীরা চিৎকার করলে হাতিটা তাঁকে আহত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে কাপ্তাই উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি বলেন, হাতির আক্রমণে একজন আহত ব্যাক্তিকে শনিবার সকালে  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। তাঁর আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত: গত বুধবার (২৭ ডিসেম্বর) কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সীতাপাহাড় মারমা পাড়ার  কলাবাগানে বন্যহাতির আক্রমনে  অংশেহ্লা মারমা(১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান বলেন,  যেই হাতির দলটি সীতাপাহাড় এলাকায় গত বুধবার যেই ছেলেটিকে আক্রমন করেছে  এবং আজ( শনিবার)  যেই এলাকায় আবারও হাতির আক্রমণে একজন আহত হয়েছে, দুই এলাকা পাশাপাশি। হাতির দলটি এই মুহূর্তে ঐ এলাকায় অবস্থান করছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আনসার-ভিডিপি ক্লাবে মহালছড়ি জোনের উপহার প্রদান

মিথ্যা অপবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

কাপ্তাইয়ে আত্মপ্রকাশ করল মানবিক সংগঠন “বি পজেটিভ”

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির দোয়া ও ইফতার মহফিল

সিআইপি নির্বাচিত হলেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি শফিকুল ইসলাম রাহী

মহালছড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

বরকলে তামাক লুটের বিরুদ্ধে প্রতিবাদ করায় দল থেকে বহিস্কার বিএনপি নেতা

কাপ্তাই হ্রদের জলেভাসা জমিতে নতুন দুই জাত ধান চাষে সফলতা

বাঘাইছড়ি মডেল মসজিদে প্রথম জুমার নামাজ আদায়

ঈদগাঁওয়ে শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: