রবিবার , ১৪ জানুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

জুরাছড়িতে জমি বেদখলের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
জানুয়ারি ১৪, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ

রাঙামাটির জুরাছড়িতে পাহাড়ি জমি বেদখলের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।

রবিবার বিকাল ৩ টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, নিরাপত্তা বাহিনীর প্রত্যক্ষ সহযোগীতায় গত শনিবার জুরাছড়িতে বহিরাগত সেটেলার কর্তৃক এক জুম্মর ভূমি বেদখলের চেষ্টা ও নিরাপত্তা বাহিনী  কর্তৃক প্রতিবাদকারীদের মারধর করা হয়।এতে অনেকে আহত হয়।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন অকার্যকর হওয়ায় পাহাড়ে এভাবে প্রতিনিয়ত ভূমি বেদখল হচ্ছে। পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়া ও ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন অকার্যকর করে রাখার কারণে পাহাড়ে এভাবে প্রতিনিয়ত ভূমি বিরোধ বাড়ছে।

পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি জিকো চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা সভাপতি সুমিত্র চাকমা, পিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক থোয়াইক্য জাই চাক, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য উলিচিং মারমা, রাঙামাটি জেলা সভাপতি ম্রানুচিং মারমা। সমাবেশের আগে উত্তর কালিন্দীপুর জেএসএস কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বনরূপা পেট্রোল পাম্প ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে সমাবেশে মিলিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৭ বিট অফিস পার হতে ৮ হাজার টাকা, কক্সবাজার বনবিভাগে ড্রাইভারের লাইন বাণিজ্য!

ভোগান্তিতে আটকে যাওয়া পর্যটকদের উদ্ধার করেছে সেনাবাহিনী

দীঘিনালায় নৌকায় ভোট চাইলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

শান্তিচুক্তি স্বাক্ষর দিবসে উপলক্ষে বাঘাইহাট সেনাজোনের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ 

বাঘাইছড়িতে ১৪৪৬ হিজরি নববর্ষ উদযাপন

রাইখালীতে কাপ্তাই তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত 

শিশুর বয়স ৬ হলেই শেখাতে হবে সাঁতার / দেশে প্রতিদিন পাঁচ বছরের কম বয়সী ৩০ শিশুর মৃত্যু হয় পানিতে ডুবে

রামগড়ে ইয়াবাসহ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

বিলাইছড়ি উপজেলায় প্রশাসন কর্তৃক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে

রামগড়ে ৩ করাত কলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

error: Content is protected !!
%d bloggers like this: