বৃহস্পতিবার , ১৪ মার্চ ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ১৪, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ

 

পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং বাসি  ও মেয়াদোত্তীর্ণ ভোগ্যপণ্য যাতে বিক্রয় করতে না পারে সেইজন্য ফের   বাজার মনিটরিং এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা  করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী হাকিম  মো: মহিউদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দা ফারহানা পৃথা।

বৃহস্পতিবার  (১৪  মার্চ) সকাল ১১ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা রাইখালী  বাজার এলাকায় এই বাজার মনিটরিং এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা  করা হয়। এসময় চন্দ্রঘোনা  থানার ওসি মো আনছারুল হক  এর নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা বাজার মনিটরিং এবং ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

বাজার মনিটরিংকালে এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন  ভোক্তা অধিকার আইন ২০০৯ এর৫১ ধারায় রাইখালী বাজারে  ২টি  দোকানকে  সর্বমোট ১২ হাজার  টাকা জরিমানা আদায়  করেন। সেই সাথে তাদেরকে সর্তক করে দেন।

এদিকে পৃথক একটি অভিযানে  রাইখালী বাজারে ভোক্তা  অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা লঙ্ঘনের  দায়ে ২ টি   দোকানকে  ৩  হাজার  টাকা  জরিমানা করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  সৈয়দা ফারহানা পৃথা।

কাপ্তাই উপজেলা বাজার কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া, উপজেলা  নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের উপ- প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো ইলিয়াস  এবং চন্দ্রঘোনা  থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলী নদীর প্রবল স্রোতে চন্দ্রঘোনা- রাইখালী ফেরি চলাচল বন্ধ

পানছড়ি বাজার বয়কটের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত

বাঘাইছড়িতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের বিশাল শোডাউন ও সমাবেশ

সংবিধান সংস্কারের এখনকার জনমত দীর্ঘস্হায়ী না হলে জনআকাংখা প্রতিফলিত না হওয়ার শংকা

মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী (সিআইপি)

অপ্রতিরোধ্য পাহাড়ে চার সশস্ত্র সংগঠন, চুক্তির পরও সহস্রাধিক খুন, গুম ও অপহরণ

পার্বত্য শান্তি চুক্তি দিবস উপলক্ষে ওয়াগ্গা জোনের বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন

পার্থ সারথী সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে শান্তি ও সম্প্রীতির বার্তা

মন রাঙানো রাঙামাটি

error: Content is protected !!
%d bloggers like this: