শুক্রবার , ২২ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড় ব্যাটালিয়ন, স্মৃতিস্তম্ভ ও রামগড় আইসিপি পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
মার্চ ২২, ২০২৪ ৯:১১ অপরাহ্ণ

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আজ শুক্রবার (২২ মার্চ) বিকেলে বিজিবির সূতিকাগার ২২৯ বছরের ইতিহাস ও ঐতিহ্যে গৌরবমন্ডিত খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর, রামগড় স্থলবন্দর সংলগ্ন আইসিপি ও ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু এলাকা এবং বিজিবি স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন।

পরে বিজিবি মহাপরিচালক মানবিক সহায়তার অংশ হিসেবে স্মৃতিস্তম্ভ এলাকায় সীমান্তবর্তী ২৫০টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল-ডাল-চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।

পরে বিজিবি মহাপরিচালক রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরে সকল স্তরের বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং সকলের সাথে ইফতার করেন। এসময় তিনি সবাইকে আভিযানিক, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

ঐতিহাসিক বিজিবির জন্মস্থান স্মৃতিস্তম্ব পরিদর্শন করা আমার পবিত্র কর্তব্য ছিলো উল্লেখ করে মহাপরিচালক সাংবাদিকদের বলেন, রামগড় ও সাবরুম ইউসিপি উদ্বোধন হয়েছে এটি চালু হলে দু’দেশ আর্থিকভাবে অনেক প্রাপ্তি হবে। চট্টগ্রাম র্পোট থেকে এ বন্দর কাছে তাই এখানে কর্মকান্ড ব্যাপক হারে বাড়বে সীমান্ত হিসাবে আমাদের পর্যাপ্ত সিকিউরিট রয়েছে প্রয়োজনের তুলনায় আরো বাড়ানো হবে।

এসময় বিজিবি চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়ন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজেদুর রহমান, বিজিবি সদরদপ্তর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ার হোসেন, গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান, খাগড়াছড়ি ডিজিএফআইয়ের ডেট কমান্ডার কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ আরিফ, ৪৩ বিজিবি রামগড় জোন অধিনায়ক লেঃ কঃ সৈয়দ ইমাম হোসেনসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে প্রতিটি পূজামন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকবে‌‌‌‌- জেলা ও পুলিশ প্রশাসন

কাপ্তাইয়ের রেশমবাগানে টেকসই পানি প্রকল্পের উদ্বোধন

দীঘিনালা বাস স্টেশনে আবারো আগুনে পুড়ল ১২ দোকান

কাপ্তাই শিলছড়ি ভেলাপ্পা পাড়া বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্তর স্থাপন 

দুর্যোগ মোকাবেলায় বিলাইছড়িতে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি

একমাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের গুরুত্ব ও ফজিলত

বাঘাইছড়িতে সীমান্ত সড়কে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের মাঝে ১৫ লাখ ৫৭ হাজার টাকা বিতরণ

চম্পা চাকমা হত্যাকারীকে গ্রেফতারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগরটি অবমুক্ত করল বন বিভাগ

ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: