রবিবার , ৫ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষতি, বজ্রপাতে ১ জনের মৃত্যু

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
মে ৫, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ণ

 

খাগড়াছড়ির রামগড়ে বজ্রসহ ঝড়বৃষ্টিতে দোকান, বসতঘরসহ বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। এসময় বজ্রপাতে এক ব্যক্তি সহ দু’টি গবাদিপশুর মৃত্যু হয়েছে।

এলাকাবাসী জানায়, রবিবার ভোর ৫টার দিকে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। মুহূর্তেই শুরু হয় প্রচণ্ড ঝড়বৃষ্টি। এতে রামগড় বাজার, দারোগাপাড়া, মহামুনি সহ ৫টি গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ১৫ মিনিট স্থায়ী হওয়া এই ঝড়ে বাড়িঘর, আম, কলা, ফসল, বিদ্যুত পিলার ও বিভিন্ন গাছ ভেঙে গেছে। এতে এসব এলাকায় বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ বিতরণ।

বজ্রপাতে নিহত ব্যক্তির নাম গনজ মারমা (৫০) । নিহত গনজ ওই এলকার বাসিন্ধা কংজ্র মারমার ছেলে। একিসাথে তার দু’টি গবাদিপশুর মৃত্যু হয়েছে।

হাজাছড়া পাড়া কার্বারী চাইলাপ্রু মারমা জানান, বজ্রপাতের সময় বাড়ির উঠানে বাঁধা গরু গোয়ালঘরে আনতে গিয়ে গরুসহ তার মৃত্যু হয়েছে।

রামগড় থানার ওসি দেব প্রিয় দাস বলেন, ব্রজপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: