বুধবার , ৮ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বরকলে আ.লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচন বর্জন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
মে ৮, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ

ভোট অবাধ ও সুষ্ঠু না হওয়ার অভিযোগে এবং ফলাফল স্থগিত ও পুন:নির্বাচনের দাবিতে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন রাঙামাটির বরকল উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার চাকমা। নির্বাচনের দিন বুধবার বিকালে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এ সময় তিনি অপর প্রতিদ্বন্ধী বিধান চাকমার বিরুদ্ধে সকাল থেকে অস্ত্রের মুখে তার (সন্তোষ) সমর্থক ও লোকজনকে কেন্দ্রে যাওয়ার বাধা দিয়ে জিম্মি করে রাখার অভিযোগ করেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেন বলে জানান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সন্তোষ কুমার। তিনি আরও বলেন, তার সমর্থক লোকজনকে কেন্দ্রে যেতে না দেওয়ায় বরকলে প্রায় কেন্দ্রে ভোট পড়ার হার ২০২৫ থেকে বেশি হবে না। কয়েকজন ভোটারের উপস্থিতি নিয়ে সুষ্ঠু ভোট বলা যায় না। তাই বরকলে ভোটের ফলাফল স্থগিত করে পুন:নির্বাচন দিতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য সুবির কুমার চাকমা, প্রধান নির্বাচনী এজেন্ট আবুল কালাম, বরকল উপজেলা ছাত্রলীগ সভাপতি বেলাল হোসেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচরে উচ্চমূল্য ফল চাষে তিনদিনের প্রশিক্ষণ

পিসিপি’র ২৭তম কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন: নেতৃত্বে নিপন ত্রিপুরা ও থোয়াইক্য জাই চাক

লামায় ট্রাক খাদে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

গ্রামীণ নারীর উন্নয়নে প্রযুক্তির হাতছানি, মাইসছড়িতে সচেতনতামূলক উঠান বৈঠক

কাপ্তাই সাতদিন ব্যাপী ভ্রাম্যমাণ পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

ঈদগাঁওয়ে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত-৩

বাঘাইছড়িতে হাঁস-মুরগি ও ছাগল পালনে যুব প্রশিক্ষণ উদ্বোধন

মে দিবসে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র বিনামূল্যে পানীয় বিতরণ

রাইখালী বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন অটোরিক্সা সমবায় সমিতি

error: Content is protected !!
%d bloggers like this: