সোমবার , ১৩ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে এক ব্যক্তির বিরুদ্ধে জমি বেদখলের অভিযোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
মে ১৩, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ

রাঙামাটির লংগদুতে আব্দুল মালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি বেদখলের অভিযোগ করেছে স্থানীয় ভুক্তভোগী একটি পরিবার।
সোমবার সকালে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগের বিস্তারিত তুলে ধরেন ভুক্তভোগী একই এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. মামুন ইসলাম। এ সময় তাদের পরিবারের নুরুন্নাহার, ফিরোজা বেগম, হালিমা বেগম, মো. জসিমসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মামুন ইসলাম অভিযোগ করেন, লংগদু উপজেলা সদরের তিনটিলার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে মো. আব্দুল মালেকের বিরুদ্ধে তাদের পারিবারিক ভিটেবাড়ির জায়গা বেদখলে নিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। এর আগেও জমির দখল নিতে প্রতিপক্ষীয় আব্দুল মালেক লোকজন নিয়ে বেশ কয়েক দফায় তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা ও মারধর করেন বলেও অভিযোগ মামুন ইসলামের।
মামুন ইসলাম বলেন, আব্দুল মালেক একজন ওই এলাকার চিহ্নিত ভূমিদস্যু। তিনি দলিলপত্র জালিয়াতি, মামলার রেকর্ডপত্র, চৌহাদ্দি পরিবর্তন করে আশেপাশে বহু মানুষের বেদখল করেছেন। আমাদের পারিবারিক সূত্রে ৩০ শতক জমির রেকর্ড জালিয়াতি ও চৌহাদ্দি পরিবর্তন করে বেদখলের চেষ্টায় মরিয়া। এজন্য আমাদের পরিবারের ওপর লোকজন নিয়ে হামলা করে মারধর করেন। তার কালোথাবা থেকে প্রতিকার পেতে ন্যায়বিচারের আশায় বিভিন্ন দরবার গিয়েও আমরা সুষ্ঠু সুরাহা পাচ্ছি না।

মালেক লংগদুতে তার শ্বাশুড়ি খাগড়াছড়ি জেলার বাসিন্দা আনোয়ারা বেগমের নামে ৪৩৩ নম্বরের একটি হোল্ডিং বানিয়ে তা আবার স্ত্রী খাদিজার নামে পরিবর্তন করেছেন। তার বাবা আব্দুর রাজ্জাক মারা যান ১৯৯৭ সালে। কিন্তু ২০২৪ সালে তিনি নিরীহ মানুষের জায়গা দখল করে ৪৩৬ নম্বরের একটি হোল্ডিং বানিয়ে তার মৃত বাবার নামে তা লিখে নিয়েছেন।
অপরপক্ষে সরাসরি যোগাযোগ করা হলে মামুনের অভিযোগ সত্য নয় বলে দাবি করে উলটো তার ওপর হামলার অভিযোগ করেন আব্দুল মালেক। তিনি বলেন, আমার অনেক জায়গা-জমি। তাহলে মানুষের জায়গা দখল করতে যাব কেন। প্রকৃতকপক্ষে লংগদুতে ওই মামুন ইসলাম পরিবারের কোনো জায়গা নেই। তারাই আমার জায়গা দখলে নেওয়ার পায়তারা করছে। এজন্য প্রায় সময় আমার ওপর হামলা করে থাকে তারা।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি  ফুল কুমারি চাকমা

পাহাড়ে সশস্ত্র সংগঠনে বাঙালি যুবকদের সম্পৃক্ততা: ঝুঁকি, কারণ ও করণীয়

এডিশনাল এসপি দেলওয়ার হোসনের মৃত্যু, চন্দনাইশে যানাজা ও দাফন সম্পন্ন

খুটাখালীর ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে এগিয়ে লিটন সিকদার

কাপ্তাই সেনা জোন কর্তৃক গরিব দু:স্থদের চিকিৎসা সহায়তা প্রদান

লংগদু ভূমি অফিসের সার্ভেয়ারের সামনে গোল নাহার পরিবারকে পিটিয়ে জখম

ঈদগাঁওয়ে সরকারি কোটি টাকার জমিতে টিনের ঘেরা ঘিরে নানা গুঞ্জন

কাপ্তাইয়ে শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি পেল ৩৮ শিক্ষার্থী

কাপ্তাই ৪১ বিজিবি কর্তৃক অবৈধভাবে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক-১, সিএনজি জব্দ

কাপ্তাইয়ে তামার তারসহ এক চোর আটক

error: Content is protected !!
%d bloggers like this: