বুধবার , ২২ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচনে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে ৩৩,২১৪ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী শ্রী ধর্মজ্যোতি চাকমা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সদ্য বিদায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. কাশেম আনারস প্রতীকে পেয়েছেন ২৩,৬০৯ ভোট।

এছাড়াও দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ৩জন। এতে চশমা প্রতীকে ৩২,৪৩৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন সুসময় চাকমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মোস্তফা কামাল মিন্টু টিউবওয়েল প্রতীকে পেয়েছে ১৪,৪৫২ ভোট ও মো. সোলাইমান টিয়াপাখি প্রতীকে পেয়েছে ৮,৯৪৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ২জন। এতে কলস প্রতীকে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান ৩০,০৮৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিলকিছ বেগম প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২৫,৬৬৩ ভোট।

২১ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে দীঘিনালা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বেসরকারীভাবে সকলের প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করেন।

জানাযায়, উপজেলার ৫টি ইউপির ৩৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার মোট ভোটার সংখ্যা ৯০,১৯৪জন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত, আহত-৩

ঢাবি’র ভিপি সাদিক: যাঁর শিক্ষা জীবনের ভিত গড়েছে ‘খাগড়াছড়ি বায়তুশ শরফ’

সীমান্ত সড়ক পশ্চাদপদ পার্বত্য অঞ্চলকে উন্নয়নের স্রোতধারায় একীভূত করেছে

বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে কৃষকদের স্বপ্ন বুনন

রাঙামাটি সাধারণ পাঠাগারের নব নির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহন

বান্দরবানে কেএনএফের নিহত দুই সদস্যের মরদেহ উদ্ধার

রাজস্থলী প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও সুধী সমাবেশে

কাপ্তাইয়ে হ্যান্ডবল খেলায় চ্যাম্পিয়ন কাপ্তাই উচ্চ বিদ্যালয় ও নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়

মহালছড়ি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি গঠিত

ভোলায় স্বেচ্ছাসেবক দলের সদস্যের মৃত্যুর প্রতিবাদেকা উখালীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ 

error: Content is protected !!
%d bloggers like this: