শুক্রবার , ৫ জুলাই ২০২৪ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মানিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কাউখালীর সুমেত চাকমা নিহত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন গরমছড়ি এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে সুমেত চাকমা (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমেত চাকমা রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নের ছোটনাভাঙ্গা গ্রামের অরুণ কুমার চাকমার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার অফিসার ইনচাজ মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, ঘাতক বাসটি আটক ও চালক আবুল হাসেমকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মানিকছড়ি থানায় মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে চার মাস পূর্বে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানীর একজন মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) পদে কর্মরত ছিলেন। পরে পার্শবর্তি নাজিরহাট-২ জোনে কোম্পানী তাকে বদলি করলে সেখানেই সে কর্মরত ছিলেন।

শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় সাবেক কর্মস্থল মানিকছড়িতে তার সহকর্মী ও পরিচিত ফার্মেসী গুলোতে দেখা সাক্ষাত করতে আসেন। সবার সাথে দেখা সাক্ষাত শেষে দুপুর নাগাদ নাজিরহাটের উদ্দ্যেশে ফেরার পথে উপজেলার গরমছড়ি এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাসের(খাগড়াছড়ি জ ০৪-০০২১) সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে মানিকছড়ি থানায় নিয়ে আসেন।

মানিকছড়ি থানার অফিসার ইনচাজ মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, ঘাতক বাসটি আটক ও চালক মোঃ আবুল হাসেম (৩২), পিতা- মোঃ সদর আলী, জামতলী, বোয়ালখালী, দীঘিনালা খাগড়াছড়িকে গ্রেফতার করা হয়েছে। নিহত সুমেত চাকমার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

দীপংকরের পক্ষে ভোট চাইতে রাজস্থলীতে অংসুইপ্রু

ছাত্রলীগের সন্ত্রাসের শাস্তির দাবিতে কাচালং কলেজ ছাত্রদলের স্মারকলিপি

নানিয়ারচরে অটোরিকশার ধাক্কায় শিশু আহত 

একুশে স্মৃতি পদক পেলেন কাপ্তাই উপজেলা বিএনপি’র সভাপতি লোকমান আহমেদ

মহালছড়িতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১

কাপ্তাই কুকিমারা বিজিবি চেকপোস্টে বাস তল্লাশি করে ১০০ দা উদ্ধার

খাগড়াছড়িতে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ চলছে

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ

রামগড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু ঘিরে রহস্য

error: Content is protected !!
%d bloggers like this: