মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
এপ্রিল ২২, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানের উফশি জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৮টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে খরিপ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ধানের উফশি জাতের বীজ ও সার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান খান, ও কৃষি স্প্রসারণ কর্মকর্তা সিদ্বার্থ রায় সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, আপনারা আউশ ধানের বীজ ও সার যথাযথ ভাবে ব্যবহার করে ধানের উৎপাদন বাড়ানোর জন্য উপকার ভোগীদের প্রতি আহ্বান করেন। তিনি বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: