সোমবার , ৮ জুলাই ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পাহাড়ের আর্থ-সামাজিক উন্নয়নে রাঙামাটিতে সেনাবাহিনীর  হাঁস- মুরগি পালন বিষয়ক কর্মশালা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ৮, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ

পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙালিদের আর্থ- সামাজিক উন্নয়নে বিভিন্ন সময়ে নানা জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন করে যাচ্ছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় এবার পার্বত্য জেলা রাঙামাটিতে বসবাসরত পাহাড়ি- বাঙালিদের নিয়ে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া কর্মশালায় প্রশিক্ষণ নেয়া লোকজনের মাঝে প্রণোদনা হিসেবে হাঁস-মুরগিও বিতরণ করা হয় এদিন।

আজ সোমবার (৮ জুলাই) বিকেলে রাঙামাটি সেনা রিজিয়নের ১১৫ বিএসসির এমটি শেডে অনুষ্ঠিত কর্মশালায় সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন ও এএসইউ রাঙ্গামাটি শাখার পৃষ্ঠপোষকতায় এবং সিএইচটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সমন্বয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন অধিনায়ক শাখা এএসইউ রাঙ্গামাটি লেঃ কর্নেল মোহাম্মদ আল মামুন সুমন।

এসময় সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল এরশাদ হোসেন চৌধুরী ছাড়াও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ ফজলুল হক, জেলা ভেটেরিনারি সার্জ দেবরাজ চাকমা, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সুলতানা, সিএইচটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর অন্যতম উদ্যোক্তা মো: হাবীব আজম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কর্মশালা শেষে উপস্থিত উপকারভোগীদের মাঝে প্রণোদনা হিসেবে হাঁস-মুরগি বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, পাহাড়ে বসবাসরত পাহাড়ি- বাঙালিদের আর্থ-সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এমন জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ি নির্বাচনী সহিংসতার ছয় বছরেও অধরা মূলহোতারা: পুনর্বাসন ও বিচার চেয়ে মানববন্ধন

বিলাইছড়িতে ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জাতীয় নাগরিক পার্টি

তিন পার্বত্য জেলাকে কফি ও কাজুবাদামের অঞ্চল বানানো হবে- পার্বত্য উপদেষ্টা

বাঘাইছড়িতে ৮০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর

১৯০০ সালের শাসনবিধি বাতিলের ষড়যন্ত্র বন্ধ করতে রাঙামাটিতে পাহাড়িদের মানববন্ধন অনুষ্ঠিত

রাজস্থলী প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও সুধী সমাবেশে

মানিকছড়িতে ২টি ইট ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন

কাপ্তাইয়ে যৌতুকের ১০ লাখ টাকা পরিশোধ না করায় মারধরের অভিযোগ

আলীকদমকে ইয়াবাসহ দুই ভাই আটক

কাপ্তাই শিলছড়ি ভেলাপ্পা পাড়া বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্তর স্থাপন 

error: Content is protected !!
%d bloggers like this: