বৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ১, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার গেস্ট অব হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত বৃক্ষরোপন কর্মসূচীতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বৃক্ষরোপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এছাড়াও বৃক্ষরোপন কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে রাবিপ্রবি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইউসুফ, রাবিপ্রবি প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ধীমান শর্মা, ব্যবসা প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সূচনা আখতার এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর সদস্য হাজী মো: মুছা মাতব্বর উপস্থিত ছিলেন। উক্ত কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপন কর্মসূচী শেষে রাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের দপ্তরে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার ও পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুর, রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাননীয় চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীকে, রাবিপ্রবি’র মাস্টার প্ল্যান মোতাবেক চলমান অবকাঠামো নির্মাণের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং অবকাঠামো নির্মাণ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও অভ্যন্তরীণ রাস্তাঘাট নির্মাণের জন্য সহযোগিতার আহবান জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, প্রক্টর এবং সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডীনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাগো হিন্দু রাঙামাটি পৌর কমিটির অনুমোদন

পাহাড়ের মাচাংঘর বিলুপ্তির পথে: আধুনিকতার ছোঁয়ায় হারাচ্ছে শতবর্ষের ঐতিহ্য

‎‎কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো আরও ২ দিন

অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরাইলী সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ সমাবেশ

লালমনিরহাটে ‘সুপার ফুড’ কিনোয়া চাষে সাফল্য

রাইখালীতে কাপ্তাই তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত 

ডাকসু’তে পাহাড়ের নেতৃত্বের জয়: ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতি’র অভিনন্দন

চিৎমরমে চলমান ওএমএস কার্যক্রম পরিদর্শনে ইউএনও 

রাঙামাটির কাপ্তাইয়ে মারমা নারীকে গণধর্ষণের বিচারের দাবি পিসিসিপির

error: Content is protected !!
%d bloggers like this: