শনিবার , ২৪ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পার্বত্য উপদেষ্টার সাথে রাঙামাটি জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
এম.কামাল উদ্দিন, রাঙামাটি
আগস্ট ২৪, ২০২৪ ১:১৪ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্র দূত সুপ্রদীপ চাকমার সাথে জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার ২৪ আগষ্ট সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য উপদেষ্টা ও সাবেক রাষ্ট্র দূত সুপ্রদীপ চাকমা।

মতবিনিময় সভার প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আমি তিন পার্বত্য জেলা সফরে এসেছি শুধু আপনাদের কথা শুনতে। সকলের সহযোগিতায় তিন পার্বত্য জেলা পরিষদ নিরপেক্ষ যোগ্য ও রাজনৈতিক প্রভাব মুক্ত করে গঠন করা যায় সে বিষয়ে আপনাদের মতামত শুনতেই আসছি। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালিন সরকার জাতীয় নির্বাচন করার সময় একই সাথে তিন পার্বত্য জেলা পরিষদ নির্বাচন করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাবে। মতবিনিময় সভায় আপনার যে সকল দাবি- দাওয়া তুলে ধরেছেন তার প্রয়োজনীয় ব্যবস্থা পর্যাক্রমে গ্রহন করা হবে।

সুশীল সমাজের নেতৃবৃন্দরা বলেন, এখানে শিক্ষক সংকট, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মেধাবী শিক্ষক নিয়োগ, ভূমি জটিলতা, রাঙামাটি- চট্টগ্রাম মহা সড়ক ৪লাইন করা, ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্য বিভাগকে আরো উন্নত করা, বিশেষ শিল্প জোন করার জন্য পরামর্শ দেন, পর্যটন শিল্পের উন্নতি করার দাবি, কাপ্তাই হ্রদ খননে সমন্বিত পরিকল্পনা নেওয়াসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দিক নিয়ে উপদেষ্টাকে বিশেষ পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও স্কুল কলেজে শিক্ষক নিয়োগ ব্যাপারে মতামত দেওয়া হয়।

মতবিনিময় সভায় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব কংকন চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, সাবেক সিভিল সার্জন ডাক্তার সুপ্রিয় বড়ুয়া, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ শামীম, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দরা, শিক্ষক প্রতিনিধি, হেডম্যান,স্কুল কলেজের শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ আরো অনেকে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়ি ইউপি চেয়ারম্যান বরণ ও বিদায় সংবর্ধনা

উম্মেষের পাশে থাকতে হবে সবাইকে

জুনুতি ত্রিপুরা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে দীঘিনালা বাইকার্স চ্যাম্পিয়ন

চন্দনাইশে ভোগান্তি ও হয়রানির প্রতিবাদে পল্লী বিদ্যুৎ ডিজিএম ফখরুদ্দিনের পদত্যাগ চেয়ে মানববন্ধন

কাপ্তাইয়ে যুব রেড ক্রিসেন্টের পিঠা উৎসব

চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী

রাজস্থলীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

পার্বত্যাঞ্চলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাহাড়ী ভাতা চালু ভিন্নতর এনটিআরসিএ পরীক্ষা গ্রহণ ও শিক্ষক নিয়োগের দাবী

লংগদুর তিনটিলা সরকারী প্রাঃ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

আধুনিকতার ছোঁয়া নিয়ে শিলছড়িতে তৈরী হচ্ছে নিসর্গ প্রিমিয়াম পড হাউজ

error: Content is protected !!
%d bloggers like this: