রবিবার , ২৫ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি- খাগড়াছড়ি সড়কে বাস উল্ট আহত ১০ জন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২৫, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ

রাঙামাটির নানিয়ারচরে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গিয়ে কিশোর ও মহিলাসহ প্রায় ১০ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভুইয়াদম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যাত্রীবাহী গাড়িটি খাগড়াছড়ি থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিলে ভূইয়াদম নামক স্থানে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পরে উল্টে যায়। এ সময় স্থানীয়রা উল্টে যাওয়া যাত্রীবাহী বাস থেকে আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, নানিয়ারচর ঘিলাছড়ি ভূইয়াদম এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমাদের টিম সেখানে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করি। এতে কেউ নিহত না হলেও প্রায় ১০ যাত্রী আহত হয়েছে। তাদেরকে রাঙামাটি সদর হাসপাতালে নেয়া হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে ঘটনায় পরিদর্শন করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে জাতীয় ভোটার দিবসের র‍্যালী-আলোচনা সভা

বিভিন্ন দাবীতে খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধন

তর সইছে না রাঙামাটি জেলা পরিষদের নেমপ্লেট পরিবর্তনে !

বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গাজায় চলমান নৃশংসতম গণহত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ

থানচিতে ফের ব্যাংকে ডাকাতি করেছে সন্ত্রাসীরা

বিএনপি-আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিতে জুরাছড়িতে ১৪৪ ধারা জারি

ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতি ধরল কর্তৃপক্ষ: ভুয়া প্রার্থীকে পুলিশে সোপর্দ

এনসিপির বান্দরবানের ৪ উপজেলা আহবায়ক কমিটি গঠন

জুরাছড়িতে ৩৩ হাজার মানুষ পাবে টিকার প্রথম ডোজ

error: Content is protected !!
%d bloggers like this: