বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কর্ণফুলি নদীতে তীব্র স্রোত:  ৫ দিন ধরে  চন্দ্রঘোনা- রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার  উভয়দিকে কর্ণফুলি নদীর উপর নৌ পথে যাতায়াতের জন্য ব্যবহৃত ২ টি ফেরি নদীতে স্রোতের কারনে গত ৫ দিন ধরে বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সড়ক ও  জনপদ ( সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টা ২০ মিনিটে মুঠোফোনে এই প্রতিবেদককে জানান, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ে দিয়ে পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে তীব্র স্রোত থাকায় গত ৩১ আগস্ট হতে এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় এই প্রতিবেদক যান চন্দ্রঘোনা ফেরি ঘাট এলাকায়। এসময় কথা হয় ফেরির ইজারাদার হাজী হোসেন তালুকদার এর সাথে। তিনি দু:খ করে বলেন, গত ১ সেপ্টেম্বর হতে আমাদের ইজারাদারদের তত্ত্বাবধানে ফেরি চলাচল করার কথা। কিন্তু কাপ্তাই স্পীল ওয়ের পানি ছাড়ার ফলে কর্ণফুলি নদীতে তীব্র স্রোত থাকায় গত ৩১ আগস্ট হতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে আমাদের ইতিমধ্যে লাখ টাকা লোকসান হয়েছে।

ফেরির কর্মচারী মো: শাহাজাহান বলেন, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ে ছাড়া থাকা ছাড়াও কর্ণফুলী নদীতে যখন জোয়ার আসে তখন ফেরিতে উঠার সিঁড়িতে অতিরিক্ত পানি উঠে গেলে দিনের কয়েক ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে।

প্রসঙ্গত: ফেরি চলাচল বন্ধের ফলে রাঙামাটি টু বান্দরবান-: রাজস্থলী সড়কে  চলাচলকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েন এই রুটে চলাচলকারী শত শত যাত্রী। তাদের বিকল্প হিসাবে ইঞ্জিন চালিত বোটে পার হয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া অতি প্রয়োজনীয় গাড়ি গুলো চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন সেতু ব্যবহার করে চলাচল করছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঢাবিতে ভর্তিচ্ছুকদের জন্য ধারাবাহিকভাবে পিসিসিপির ‘হেল্প ডেস্ক’

খাগড়াছড়িতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / সরকার দরিদ্র মানুষ ও প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে মনোযোগী

বিলাইছড়িতে সমন্বিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নারীর ক্ষমতায়ন বিষয়ক প্রশিক্ষণ

ঈদগাঁওয়ে বসতঘরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট

সকল শিক্ষার্থীদের দাবি দুর্নীতিবাজ প্রধান শিক্ষক রণতোষ মল্লিকের অপসারণ

কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজারে অভিযান

পরিবেশ বান্ধব ও সবুজ উপজেলা গড়ে তুলতে দীঘিনালা জোনের ২৬ হাজার চারা বিতরণ

রাজস্থলীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

বিএমএসসি’র পিকনিকে একদিন

error: Content is protected !!
%d bloggers like this: