শনিবার , ৭ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে সনাতনী ছাত্র সমাজের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ৭, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ

দেশের বিভিন্ন স্থানে প্রতিমার উপর হামলা ও সনাতনী বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে।

আজ (শনিবার) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে সনাতনী ছাত্র সমাজের ব্যানারে ঘন্টাব্যাপি এই কর্মসূচী পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন টুটুল দে, আদিত্ত কর, সৌতিক বিশ্বাস, প্রস্তুস চক্রবর্তী, অশেষ চন্দ্র ঘটক প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ তুলে বলেন, গত ৫ আগস্টের পর থেকে সরকার পতনের পর থেকেই সারা দেশে মন্দির ও সনাতনী বাসা বাড়িতে হামলা করেই চলছে একদল দুর্বৃত্তরা। কবে আমরা শান্তিতে বসবাস করতে পারবো এদেশে। আমাদের কি দোষ, আমরা কি এদেশের নগরিক না। তাহলে আমাদের বাসাবাড়ি ও মন্দিরে কেন পাহারা দিতে হবে?।

বক্তারা বলেন, সর্বশেষ গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামে চেরেগী মোড়ে গণেশ প্রতিমা নিয়ে যাওয়ার সময় হামলা, খুলনায় উৎসব মন্ডলের উপর হামলা, ঠাকুরগাও সনাতনী বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় প্রশাসন এখনো নিরব ভুমিকা পালন করছে। আমরা সকল ঘটনারই তীব্র নিন্দা জানাই।

বক্তারা আরও বলেন, ‘গত একমাস ধরে কয়েকবার রাজপথে নামতে রয়েছে আমাদের নিরাপত্তা নিয়ে। সামনে শারদীয় দুর্গা পুজা রয়েছে। আমরা আমাদের উৎসব পালন করতে পারবো কিনা আমার দুচিন্তায় রয়েছি। আমরা এদেশের নাগরিক সবাই একসাথে বসবাস করতে চাই। এই সরকারের কাছে আমাদের নিরাপত্তা চাই’।

সমাবেশ থেকে ‘সকল ঘটনার তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি’ জানানো হয়।ভবিষ্যতে সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানানো হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়াচরে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত; লাশ পায়নি পুলিশ

কাপ্তাই থানা পুলিশের অভিযানে চট্টগ্রামের বাকলিয়া হতে পলাতক আসামি গ্রেফতার

৮ মে পার্বত্য তিন জেলার ১২ উপজেলায় নির্বাচন

সাজেক সড়কে দূঘটনা রোধে লাইসেন্স ও ফিটনেস বিহীন যানবাহন পরীক্ষা করছে সেনাবাহিনী 

খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদকে কম্পিউটার প্রদান

কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙামাটিতে দুই ফায়ার ফাইটারকে রাষ্ট্রীয় সালাম

বিলাইছড়ি সফরে জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার 

রাঙামাটি রিজিয়নের ঈদ-উল আযহা-২০২৩ উপলক্ষ্যে ঈদ উপহার প্রদান

রাঙামাটিতে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে পিসিসিপি’র কম্বল বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: