বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৫:৩১ অপরাহ্ণ

খাগড়াছড়িতে মো. মামুন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে এমনটাই ধারণা করছেন এলকাবাসী।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে পানখাইয়া পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মামুন মধ্য শালবাগান এলাকার মৃত নূর নবীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুন শালবাগান নিজ এলাকায় কাঠের ফার্নিচারের ব্যবসা করেন। মামুন চুরির অপরাধে এর আগেও বেশ কয়েকবার জেল খেটেছেন। তার মরদেহের পাশে একটি মোটরসাইকেল পড়েছিলো।

মামুনের মামা মো. নূর হোসেন জানান, সকালে মামুনের বাড়ি থেকে তাকে মুঠোফোনে কল দিয়ে জানানো হয়েছে মামুন পানখাইয়া এলাকায় হাতপা বাঁধা অবস্থায় পরে রয়েছে। পরে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, হাসপাতাল থেকে জানানো হয়েছে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরুতহাল রিপোর্ট তৈরি করছে পুলিশ। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে ইউএনও ইমরান খানের আকস্মিক বিদ্যালয় পরিদর্শন

বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঈদে আশানুরূপ পর্যটক নেই রাঙামাটিতে

রামগড় ইউএনওর বিরুদ্ধে দুই শ্রমিককে হয়রানীর অভিযোগ

কাপ্তাই বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট লিডার হাবিবুল হকের মৃত্যু

বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে কাপ্তাইয়ে বই বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

কাপ্তাইয়ে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর পরিচিতি সভা অনুষ্ঠিত 

বাঘাইছড়িতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

error: Content is protected !!
%d bloggers like this: