সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকে আটকে পড়া ৩৫ পর্যটককে হেলিকপ্টারে ঢাকায় পৌঁছানো হয়েছে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১১:১৬ অপরাহ্ণ

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ডাকা ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচির কারণে দেশের বিভিন্ন স্থান থেকে রাঙামাটির সাজেক ঘুরতে গিয়ে আটকে পড়া অন্তত হাজার পর্যটকের মধ্যে তাদের ৩৫ জনকে হেলিকপ্টারে করে ৩৫ জনকে ঢাকায় পৌঁছানো হয়েছে। রোববার বিকাল ও সোমবার সকালে সেনাবাহিনীর ৭টি হেলিকপ্টাযোগে তাদেরকে সাজেক থেকে ঢাকায় পৌঁছিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

এদিকে ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচি সোমবার বিকাল ৫টায় শেষ হবে। এরপর মঙ্গলবার যানবাহন চলাচল শুরু হলে আটকা পড়া পর্যটকরা সাজেক থেকে নিজেদের গন্তব্যে ফিরতে পারবেন বলে জানা যায়।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মন বলেন, অবরোধের কারণে সাজেকে বহু পর্যটকসহ যানবাহন চালক ও শ্রমিক আটকে পড়েছেন। সেনাবাহিনীর সহায়তায় রোববার বিকাল ও সোমবার সকাল পর্যন্ত সেনাবাহিনীর ৭টি হেলিকপ্টারেযোগে ৩৫ জনকে তাদের নিজ নিজ গন্তব্যস্থলে পৌছিয়ে দেওয়া হয়েছে। অন্যরা মঙ্গলবার সকালে সড়ক পথে চলে যেতে পারবেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আখতার বলেন, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ হতে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ হয়েছে। এতে কিছু পর্যটককে সেনাবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টারযোগে সোমবার সকাল পর্যন্ত নিজ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সোমবার বিকালে অবরোধ শিথিল করার কথা রয়েছে। অবরোধ শিথিল হয়ে গেলে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে যান চলাচল শুরু হলে পর্যটক সবাই যার যার গন্তব্যে যেতে পারবেন বলে আশা করছি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জিয়া ইন্টার ইউনিভার্সিটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটি

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ত্রিপক্ষীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রাঙামাটিতে স্বাস্থ্য বিভাগের ৫৮ পদে ৪৪২৮ জনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

দীঘিনালায় বন্যার্তদের খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছে বিএনপি

বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক সম্প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

হাজারো দায়ক দায়িকার উপস্থিতিতে চিংম্রং এ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত

রাঙামাটিতে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন

কাপ্তাই সড়কের ওপর ফিটফাট ভিতরে সদরঘাট!

৭ সদস্য বিশিষ্ট কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন

প্রতিদিন কলা কেন খাবেন

error: Content is protected !!
%d bloggers like this: