রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

“সামাজিক আন্দোলনই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের একমাত্র উপায়” শীর্ষক বির্তক প্রতিযোগিতায় দুইটি দল অংশ নেন। এতে বিজয়ী হন স্নিগ্ধা ও তার দল।বিচারকদের মূল্যায়নে সেরা বিতার্কিক নির্বাচিত হন স্নিগ্ধা।

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর এর দায়িত্ব পালন করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব হাসান বাবু। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার মাহাবুব আহমেদ শাহজালাল।

কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ মাহবুব হাসান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিটির সহ সভাপতি ডা: প্রবীর খিয়াং, বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম এবং কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: ইশার আলী, রুপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন ও কমিটির সদস্য সাংবাদিক কবির হোসেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কল্পনা অপহরণ মামলার তদন্ত প্রতিবেদনে নারাজির অধিকতর শুনানি আগামী ২২ অক্টোবর

খাগড়াছড়িতে ইউপিডিএফের কালেক্টর মাদক ব্যবসায়ীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুনামেন্টের উদ্বোধন

কাপ্তাইয়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন প্রকল্পের আওতায় সেমিনার

কাপ্তাই বিএসপিআই এ কাফনের কাপড় মাথায় বেঁধে সাধারণ শিক্ষার্থীদের গণমিছিল

কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

শিক্ষা উপকরণ বিতরণ হলো জুরাছড়িতে

লিলি পাংখোয়ার জন্য কাপ্তাই ইউএনও’র ভালোবাসা

কোচিং সেন্টারে উপহার দিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাবীব আজম

বন্যায় ক্ষতিগ্রস্ত দেখিয়ে বরকলে আরো ১১ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রকল্প গ্রহণ; অনিয়মের অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: