বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির মানিকছড়ি চেক পোষ্টে ৬লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ৩, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম থেকে আসতে রাঙামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়ি চেক পোষ্টে প্রায় ৬লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ করেছে আইনশৃঙ্খলাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি শহর থেকে ছেড়ে যাওয়া একটি কুরিয়ার সার্ভিস গাড়িতে তল্লাশি চালিয়ে এসব সিগারেট জব্দ করেছে চেক পোষ্টে থাকা আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

খোঁজ খবর নিয়ে জানা গেছে, ঢাকা মেট্টো-ম ১৩-২৩৩৫ স্টেড ফাস্ট নামে কুরিয়ার সার্ভিস গাড়িতে আইনশৃঙ্খলাবাহিনী তল্লাশি চালিয়ে বড় বড় ৩-৪টি কাটুনে ভারতীয় সিগারেটসহ গাড়িটি জব্দ করেছে। এসময় ট্রেডফার্স্ট কুরিয়ার সার্ভিসের একটি ছোট কাভার্ট ভ্যান গাড়িসহ দুইজনকে আটক করেছে রাঙামাটি সেনা জোন কর্তৃপক্ষ। আটককৃতরা হলো ট্রেডফার্স্ট কুরিয়ার রাঙামাটি শাখার ইনচার্জ জোনাল ম্যানেজার পিয়েল চাকমা ও সহকারী ম্যানেজার তারেকুল ইসলাম।

মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ সবুজ জানান, আমি শুনেছি সেনাবাহিনী তল্লাশি করে কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে ভারতীয় সিগারেট জব্দ করেছে। পরে সেনাবাহিনী সিগারেটসহ ২জনকে বিজিবিকে হস্তন্তর করেছে। তবে এবিষয়ে তেমন কিছু বলছে পারছে না এস আই সবুজ।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাহেদ উদ্দিন জানান, দুপুরের দিকে শহরের প্রবেশ পথ মানিকছড়ি চেক পোস্টে আইনশৃঙ্খলাবাহিনী তল্লাশি চালিয়ে বড় বড় ৩-৪টি কাটুনে ভারতীয় সিগারেটসহ ২জনকে আটক করেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ি-রাঙামাটি বিরতিহীন পিক-আপ সার্ভিস চালু 

রামগড়ে আপিলে প্রার্থীতা ফিরে পেলেন কংজঅং

বাঘাইছড়িতে যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

ঈদগাঁওয়ে বন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে কাপ্তাইয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু 

কাপ্তাইয়ে পলাতক আসামি গ্রেফতার

ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি

মৌলিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করবে স্বাস্থ্য মন্ত্রনালয়– যুগ্মসচিব ড.মোস্তাফিজুর রহমান

খাগড়াছড়িতে ত্রিপুরা জনগোষ্ঠীর সাথে রিজিয়ন কমান্ডারের মতবিনিময় / পাহাড়ে ভৌগোলিক বাস্তবতার কারণে সরকারের ‍সুযোগ সুবিধা সবার কাছে সমানভাবে পৌঁছায় না- রিজিয়ন কমান্ডার মহিউদ্দন আহমেদ

বাঘাইছড়িতে ১৪৪৬ হিজরি নববর্ষ উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: