বুধবার , ২৭ নভেম্বর ২০২৪ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সাফ জয়ী ঋতুপর্ণাকে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
নভেম্বর ২৭, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ

সাফ জয়ী নারী ফুটবল দলের রাঙামাটির কাউখালীর বীর কন্যা ঋতুপর্নাকে সংবর্ধনা দিয়েছে কাউখালী উপজেলা বিএনপি।

বুধবার(২৭ নভেম্বর) বিকালে কাউখালী উপজেলার ঘাগড়ার মগাছড়ি তার নিজ এলাকা থেকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা শুরু করে শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘাগড়া ইউনিয়ন পরিষদ মিলোনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে কৃতী  ফুটবলারকে ফুল দিয়ে বরন করা হয় এবং পরে সম্মাননা স্মারক, ক্রেষ্ট ওনগদ অর্থ উপহার প্রদান করা হয়।

এছাড়া এই ফুটবলার ছাড়াও তাদের কোচ বীরসেন চাকমা ও সুইহ্লামং মার্মাকেও সংবর্ধনা সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়েছে।

এসময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, সহ-সভাপতি আবুল কালাম, অর্জুন মনি চাকমা, মিন্টু দে, যুব মহিলা দলের নেত্রী বর্ণা চাকমা, শাহেনা আক্তার, কাউখালী উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ তুহীন, বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর, সাধারন সম্পাদক মোঃ জয়নাল, ছাত্রদলের আহ্বায়ক মোঃ তারেক, সদস্য সচিব জাহেদুল ইসলামসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ঋতুপর্ণার পরিবারের পাশে সবসময় থাকার আশ্বাস দেন এবং আওয়ামী লীগ সরকার থাকার সময় তাদের যে সমস্ত সমস্যা ও অসুবিধা সমাধান করতে পারে নাই সেগুলো বিএনপি করে দিবে বলে আশা ব্যক্ত করেন। ইতোমধ্যে একটি গভীর নলকূপ বসানোর জন্য ব্যবস্থা করেছেন ও দ্রূত জেলা পরিষদের সাথে কথা বলে ঘরটি করার কথা হয়েছে বলেও জানান বক্তারা।

গত ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশীপের মুকুট ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনাল ম্যাচে দেশের হয়ে আলো ছড়ান পাহাড়ের বীর কন্যারা। এর আগেও ২০২২ সালের সেপ্টেম্বরে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

পাহাড়ের মেয়ে ঋতুপর্ণা চাকমার গ্রামের বাড়ি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম মগাছড়ি গ্রামে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস পালিত 

ঈদগাঁওয়ে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

জিনবোধি ভিক্ষুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাঘাইছড়িতে বিজিবির দিনব্যাপী বিশেষ মহড়া

বিশ্ব সাদাছড়ি দিবসে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / প্রতিবন্ধীদের প্রতি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে

আঞ্চলিক দ্বন্দ্বে সাজেকে আটকে পড়েছে সাড়ে ৫শতাধিক পর্যটক

রাংখ্যং রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার প্রদান বিলাইছড়ি সেনা জোনের

বিলাইছড়িতে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাঙামাটি- খাগড়াছড়ি সড়কে বাস উল্ট আহত ১০ জন

রাঙামাটিতে আগামীকাল থেকে ৩৬ ঘন্টার হরতালের ডাক

error: Content is protected !!
%d bloggers like this: