মঙ্গলবার , ৮ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আন্তর্জাতিক নারী দিবসে কাপ্তাইয়ে নানা আয়োজন

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ৮, ২০২২ ১২:১৬ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে কাপ্তাইয়ে বর্ণাঢ়্য র‍্যালি, নাটিকা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম, হিল ফ্লাওয়ার, বিএনপিএস এবং রাঙামাটি জেলা পরিষদ এর নারী ও শিশু ক্ষমতায়ন প্রকল্পের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো ” টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”

দিবসের শুরুতেই তিন শতাধিক নারীর প্রানবন্ত উপস্থিতিতে একটি বর্ণাঢ়্য র‍্যালী উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে বড়ইছড়ি বাজার হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে বাচিক শিল্পী শুদ্ধশ্রী রায় বর্ণের সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।

অনুষ্ঠান সহযোগিতায় চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, রাঙামাটি জেলা পরিষদের নারী ও শিশু ক্ষমতায়ন প্রকল্পের কাপ্তাই উপজেলার এডুকেশন ফ্যাসিলিটেটর মংসিং উ মারমা এবং উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের অফিস সুপার সালেহ আহমেদ সেলিম।

পরে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের নারী কর্মীদের পরিবেশনায় নারী জাগরণমূলক নাটক ও গান পরিবেশিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে জিটিএফ ওয়ার্কশপ / উন্নয়ন তরান্বিত করতে ই-জিপি ভূমিকা রাখছে

সাংবাদিককে আটক ও মামলায় জড়ানোর প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তিতে ২ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা

বাঘাইছড়ি উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞানাগার, ওয়াল লাইব্রেরী ও অভিভাবক শেড উদ্বোধন

বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান

জুরাছড়িতে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ

খালে পড়ে প্রাণ হারালেন ৫৮ বছরের চিন্তামণি চাকমা

কাপ্তাইয়ে প্রোগেসিভের নারীর ক্ষমতায়ন প্রোগামের সম্পর্ক উন্নয়ন সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ের নতুন ওসি মো: মাসুদ

রাঙামাটির চম্পক নগর যুব ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার সমগ্রী বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: