রবিবার , ৫ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে আনসার ও ভিডিপি দিবস উদযাপিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ৫, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ

যথাযথমর্যাদায় রাঙামাটিতে জেলা আনসার ও ভিডিপি দিবস উদযাপিত হয়েছে। রবিবার সকাল ১১টায় জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে আনসার ও ভিডিপি বেলুন উড়িয়ে ভিডিপি দিবস-২০২৫ এর অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মোঃ আনোয়ার হোসেন(বিপিএম)।

এউপলক্ষে জেলা কমান্ড্যান্ট এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আনসার ও ভিডিপি কার্যালয় হতে রাঙামাটি সদর জোনপর্যন্ত প্রধান সড়ক প্রদক্ষিণ করে আসনার ভিডিপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করেন এবং ৩০জন স্বেচ্ছাসেবীভিডিপি সদস্য রক্তদান করেন।

এসময়আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট বলেন, একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুর। এরপর তিনি সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহতি উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য রাঙামাটির সকল সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সার্কেল এ্যাডজুট্যান্ট মোঃ আনোয়ার জাহেদ এবং বিভিন্ন উপজেলা হতে আগত কর্মকর্তা-কর্মচারী ও ১৫০জন ভিডিপি সদস্য-সদস্যা। উল্লেখ্য, ১৯৭৬ সালের ৫ই জানুয়ারি ভিলেজ ডিফেন্স পার্টি (ভিডিপি) বা গ্রাম প্রতিরক্ষা দল প্রতিষ্ঠা লাভ করে। হাটি-হাটি পা করে গৌরবের সহিত এই পর্যন্ত এসে পৌছেছে। আনসার ও ভিডিপি দেশ এবং জাতির জন্য কাজ করে আসছে। যে কোন দুর্যোগ ও দেশের প্রতিকূল অবস্থায় আনসার ও ভিডিপি’র ভূসিকা অপরিসীম।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেক-খাগড়াছড়ি সড়কে নন্দারাম এলাকায় পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় বরণ ও পুরস্কার বিতরণ 

সাবেক ইউপি চেয়ারম্যান রাসেল সহ ৩ নেতাকে বহিস্কারের সুপারিশ বাঘাইছড়ি আওয়ামী লীগের

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সকল সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে- পার্বত্য প্রতিমন্ত্রী

ভূমি ব্যবস্হাপনা অটোমেশন পার্বত্যাঞ্চলের জন্য ভালো রেজাল্ট নিয়ে আসবে- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার

বাংলাদেশে পাচারের পথে বিপুল অস্ত্র জব্দ: ইউপিডিএফ ও সিএনএফ’র সংশ্লিষ্টতা

বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত এমদাদুল হক মিলন

পাহাড়ে জুমে বীজ বপন শুরু, ব্যস্ত জুমিয়ারা

কাউখালীতে স্বামীর নির্যাতনে ঘুমের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

error: Content is protected !!
%d bloggers like this: