মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাংবাদিকদের জবাবদিহিতা, স্বাধীনতা ও অর্থনৈতিক বিষয়গুলো নিশ্চিত করতে হবে– কামাল আহমেদ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ৭, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

পাহাড়ের সাংবাদিকতা আর সমতলের সাংবাদিকতা এক নয়। পাহাড়ে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই দুর্গম। এক উপজেলা থেকে অন্য উপজেলার দূরত্বও অনেক বেশী। পাহাড়ের সাংবাদিকতা অনেকটাই প্রতিকূল। সাংবাদিকদের জবাবদিহিতা, স্বাধীনতার সুরক্ষা ও অর্থনৈতিক বিষয়গুলো নিশ্চিত করা হবে। সারা দেশে গণমাধ্যম জরিপ ও জনমত জরিপের কাজ চলছে। তাই আমরা জনগণের কথা শুনবো এবং সারা দেশের গণমাধ্যমের কথাও শুনবো। ৫ আগস্টের আগে ও পরে গণমাধ্যমের ফ্যাসিস্ট কর্মকান্ড নিয়েও এই কমিশন কাজ করবে। গণমাধ্যম সংস্কার কমিশন দেশের মফস্বল সাংবাদিকদের অর্থনৈতিক বিষয় নিয়ে প্রিন্ট ও ইলেট্টনিক্স মিডিয়ার স্ব-স্ব মালিকদের সাথে কথা বলবে। ৫আগস্টের আগে ও পরে যে সকল প্রিন্ট ও টেলিভিশন মালিক এবং সাংবাদিক অনিয়ম দুর্নীতি করেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানাবো। মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে তিন পার্বত্য জেলার প্রায় ৮০জন প্রিন্ট ও ইলেকট্টনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ।

এসময় তিনি পাহাড়ের সাংবাদিকদের জীবনযাপন ও সাংবাদিকতার ধরন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাহাড়ের সাংবাদিকতা ও জীবনযাপন অন্যরকম। তাই এই কমিশন গুরুত্বসহকারে উপস্থিত সাংবাদিকদের পরামর্শ সমূহ গুলো প্রধান উপদেষ্টার কাছে পেশ করবেন বলে জানান। তিনি আরও বলেন, বর্তমানে যে প্রেস কাউন্সিল আছে সেটি মৃত বা অকার্যকর বললেই চলে। তারা সাংবাদিকদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ। বিগত সময়ে তারা সরকারের প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়। তাই প্রেস কাউন্সিল বিলুপ্ত করে অন্য প্রতিষ্ঠানে রূপান্তর করার উদ্যোগ নিতে হবে।

এসময় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান তিন পার্বত্য জেলার প্রিন্ট ও ইলেকট্টনিক্স মিডিয়ার সাংবাদিকেরা তাদের সাংবাদিকতার বাস্তব তথ্যগুলো গণমাধ্যম সংস্কার কমিশনের নিকট তুলে ধরে বলেন, প্রথমত পাহাড়ে যে সকল প্রিন্ট ও ইলেকট্টনিক্স মিডিয়া কর্মরত আছেন তাদের মধ্যে হাতে গনা ৩-৪টি মিডিয়া হাউজ ছাড়া বেশীরভাগ মিডিয়া হাউজগুলো আইডি কার্ড ছাড়া আর কোন বেতন ভাতা দিচ্ছে না। সাংবাদিকদের জন্য নুন্যতম একটা বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, এই কমিশনের সদস্য বেগম কামরুন নেছা হাসান, মোস্তফা সবুজ ও আবদুল্লাহ আল মাহমুদসহ তিন পার্বত্য জেলার প্রিন্ট ও ইলেকট্টনিক্স মিডিয়ার ৮০জন সাংবাদিক।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের সাংস্কৃতিক সংগঠন স্বরবৃত্তের আয়োজনে বর্ষা বরণ

কাপ্তাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক শৈফু খিয়াং এর মৃত্যু

নানিয়ারচরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বান্দরবানে এগিয়ে বীর বাহাদুর উ শৈ সিং

কাপ্তাইয়ে জাতীয় বীমা দিবসের র‍্যালি ও আলোচনা সভা

রামগড়ে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

কাপ্তাইয়ে দেশীয় মদ তৈরির অবৈধ কারখানায় বিজিবির অভিযান, বিপুল সরঞ্জাম জব্দ

চলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে – পার্বত্য উপদেষ্টা

আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজার’র ঈদ পুনর্মিলনী সম্পন্ন

পার্বত্য প্রতিবন্ধী  কল্যাণ সংস্থার  নতুন সভাপতি জিতেন; সম্পাদক রুপিকা 

error: Content is protected !!
%d bloggers like this: