বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

প্রতিবেদক
প্রতিনিধি, রামগড়, খাগড়াছড়ি
জানুয়ারি ২৩, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় বিষপানে সোমা আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালের দিকে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। সোমা ওই উপজেলার ১নং রামগড় ইউনিয়নের ওয়াইফাপাড়া গ্রামের আবু তাহের এর স্ত্রী।

স্থানীয়রা জানান, বুধবার (২২ জানুয়ারি) বিকেলের কোন এক সময় বিষপান করেন সোমা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাতে তার মৃত্যু হয়।

নিহতের স্বজন মোঃ মনতাজ উদ্দিন জানান, ৮ বছর পূর্বে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বিষ্ণপুর গ্রামের আবদুল মালেকের মেয়ে সোমা আক্তারের সাথে পারিবারিকভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হন আবু তাহের।  তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে কি কারণে সোমা বিষপান করেছে তা কেউ বলতে পারেনি। তাদের মেয়ে সোমা বিষপান করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এমন সংবাদ পেয়ে তারা ছুটে আসেন পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন।

থানার তদন্ত কর্মকর্তা এসআই মহসিন মোস্তফা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় রামগড় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূমি অধিগ্রহণে জালিয়াতির অভিযোগে রামগড়ের বর্তমান ও সাবেক মেয়রসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

এবিসিএস এর নতুন পালক প্রধান হিসাবে রেভারেন্ট রোনাল্ড দিলীপ সরকার এর যোগদান

নতুন জাত বেগুন চাষে সফলতা পেয়েছে খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্র

নানিয়াচরে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত; লাশ পায়নি পুলিশ

মারমা সংস্কৃতির উন্নয়নে সবার আন্তরিক সহযোগিতার আহবান

জুরাছড়িতে উন্নয়ন মেলা অনুষ্ঠিত

অবহেলিত নারী ও তরুণদের জন্য কাজ করতে চান ফারহানা আহমেদ পপি

লংগদুর ইবনে সিনা হাসপাতালের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুরাছড়িতে অটিজম বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

কাপ্তাই হ্রদে চর, বিদ্যুৎকেন্দ্রের ৪ ইউনিট বন্ধ

error: Content is protected !!
%d bloggers like this: