মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীতে যুব ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, কাউখালী
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ

‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত অভিযানে রাঙামাটির কাউখালীতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ জনকে আটক করেছে কাউখালী থানা পুলিশ। আটককৃতরা হলেন কাউখালী উপজেলা যুবলীগের নেতা মোঃ নুরুল ইসলাম (৩৮) ওরফে লিটন এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা বিকাশ দে (৪১)। এরা বেতবনিয়া এলাকার দক্ষিনপাড়া ও মাষ্টার ঘোনা এলাকার বাসিন্দা।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুর ইসলাম সোহাগ বলেন, সারা দেশের ন্যায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার অংশ হিসেবে কাউখালীর বিভিন্ন স্থান থেকে গতকাল মঙ্গলবার যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কাউখালী থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে সে মামলায় গ্রেফতার দেখিয়ে যাচাই বাছাই শেষে গতকাল বিকেলে রাঙামাটি আদালতে প্রেরন করা হয়।

উল্লেখ্য গত রবিবার থেকে ২দিনে কাউখালী উপজেলার বিভিন্নস্থান থেকে এ পর্যন্ত ছয় জনকে আটক করা হয় বলে জানায় কাউখালী থানা পুলিশ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: