বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাবিপ্রবি ক্যাম্পাসে ৪টি অত্যাবশ্যকীয় ভবনের স্থান হস্তান্তর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ

রাবিপ্রবি’র মাস্টার প্ল্যান অনুযায়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ৪টি অত্যাবশ্যকীয় ভবনের স্থান ও লে-আউট হস্থান্তর করা হয়। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) মুক্তিযুদ্ধ কর্ণারের সম্মেলন কক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান অনুযায়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ৪টি অত্যাবশ্যকীয় ভবনের স্থান ও লে-আউট হস্থান্তর করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিপ্রবি স্থাপন প্রকল্প (২য় সংশোধিত) এর প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুর।

এছাড়া হস্থান্তর অনুষ্ঠানে রাবিপ্রবি’র ব্যবসা প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার, সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ধীমান শর্মা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকা প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান আলী, নির্বাহী প্রকৌশলী এস এম সাফিন হাসান, মোঃ জাফর আলী সিকদার,সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকা,  বিজক চাকমা, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাঙামাটি পার্বত্য জেলা আলো জ্যোতি চাকমা, সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাঙামাটি, শেলটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এর প্রকৌশলী হাসান মোহাম্মদ জাকারিয়া এবং প্রকৌশলী এ এফ এম ইসহাকসহ রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের শিক্ষক, রাবিপ্রবি’র প্রকৌশলীগণ, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সভায় রাবিপ্রবি ক্যাম্পাসের ‘মাস্টার প্ল্যান’প্রকল্পের চারটি অত্যাবশকীয় ভবনগুলো (একটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, একটি ছাত্র হল ও একটি ছাত্রী হল) আগামী কয়েকদিনের মধ্যে দ্রুত কাজ শুরু করার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সভা শেষে রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মোঃ আতিয়ার রহমান সহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাস্টার প্ল্যান অনুযায়ী চারটি অত্যাবশকীয় ভবনের জায়গা পরিদর্শন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর

শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি: চন্দনাইশের প্রতিমা শিল্পীদের দম ফেলার ফুরসত নেই

তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন প্রস্তাবিত আইনে অযৌক্তিক লাইসেন্স গ্রহণের উদ্ধেগ

জুরাছড়িতে সংবর্ধিত হলেন দেশসেরা কাবাডি মেয়েরা

চন্দনাইশে জুলাই যোদ্ধাকে হামলা, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ২ ঘন্টা ব্লকেড

রাইখালীর প্রাক্তন ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা আর নেই

কাপ্তাই প্রেসক্লাবে ইউএনও’র বিদায় অনুষ্ঠান

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে মহালছড়িতে পুরস্কার বিতরণ

কাপ্তাইয়ে আনসারের ৫ শতাধিক সদস্যদের প্রশিক্ষন সনদ বিতরন

কাপ্তাইয়ে মহান বিজয় দিবস উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: