শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের শ্রদ্ধাঞ্জলি

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শহরের প্রেস ক্লাব মোড় থেকে র‌্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পিসিসিপি কেন্দ্রীয় ও জেলা শাখার নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে সংগঠনটি। এ উপলক্ষে সকাল ১০টায় শহরের বনরূপায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. কামাল উদ্দীন, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো. আবুল কাশেম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক ইসমাইল, অর্থ সম্পাদক আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, বাঙালি জাতির ঐতিহ্যময় ও গৌরবের ভাষা আন্দোলন এর মূল্যবোধ এবং স্বাধীনতার উপর তার প্রকৃষ্ট প্রভাব অনস্বীকার্য। কেবল তাই -ই নয় ভাষার জন্য আন্দোলন করে এরূপ জীবন উৎসর্গ বিশ্বের ইতিহাসে বিরল।

ভাষা আন্দোলন অর্থাৎ একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগনের গৌরবজ্জ্বল একটি দিন। এটি আমাদের কাছে ঐতিহ্যময় শহীদ দিবস । বিগত এক দশক ধরে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত সারা বিশ্বে। জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষনা করায় বাঙালি জাতির জন্য এই দিনটি বাড়তি এক গর্ব বয়ে এনেছে সুনিশ্চিতভাবেই।

১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন ১৩৫৯) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন দেশপ্রেমিক তরুন ভাষার জন্য শহীদ হন। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে মহান মহীমায়।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি ক্যাম্পাসেও দেশ প্রেমিক সকল শিক্ষার্থীদের নিয়ে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে সক্রীয় ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পথচারীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করে পিসিসিপি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাবার মরদেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় মেমেসিং

বড়ইছড়ি কাদেরী স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার উদ্বোধন 

কাল উদ্বোধন হচ্ছে বাঘাইছড়ি মডেল মসজিদ; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজস্থলী বাজার কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের পাহাড় ধস, দেয়াল স্থাপনের দাবি

পেকুয়ায় সড়ক সংস্কার নিয়ে গড়িমসি, বাড়ছে দুর্ভোগ!

রুমায় কেএনএফ সন্দেহভাজন আরও একজন গ্রেপ্তার

ইংরেজি নববর্ষে চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের ক্রীড়া প্রতিযোগিতা

বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় ফিলিস্তিনের প্রতি সংহতি: বাঘাইছড়ি বিএনপির ব্যতিক্রমী আয়োজন

নানিয়াচর করুনা বন বিহারে চীবর দান সম্পন্ন

পাহাড়ে কফি  চাষে সফলতার দ্বার প্রান্তে

error: Content is protected !!
%d bloggers like this: