মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে পাহাড়ি জমিতে মরিচ চাষের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ

মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় (মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি) রাঙামাটির লংগদুতে পাহাড়ি জমিতে মরিচ চাষের উপর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে‌। লংগদু উপজেলা হর্টিকালচার সেন্টারের ব্যবস্থাপনায় উপজেলার পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু হর্টিকালচার সেন্টার, উদ্যানতত্ত্ববিদ অফিসার আসিফ মাহমুদ।

মাঠ দিবসের আলোচনা অনুষ্ঠানে আব্দুল হক মাস্টার এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার ইসরাফিল হক। অনুষ্ঠানের দেড় শতাধিক কৃষক কৃষাণি উপস্থিত ছিলেন। পাহাড়ে মরিচ চাষ প্রযুক্তিতে জাত নির্বাচন জমি নির্বাচন রোগ বালাই ও কিশোরদের করণীয় সম্পর্কে এ সময় অতিথিরা বক্তব্য রাখেন।

লংগদু উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার ইসরাফিল হক বলেন, মরিচ চাষের বিভিন্ন দিক যেমন- জাত নির্বাচন, সার ব্যবস্থাপনা, রোগবালাই ও পাহাড়ি জমিতে মরিচসহ অন্যান্য মশলা জাতীয় ফসলের চাষাবাদ বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষি খাত আরো সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন।

লংগদু হর্টিকালচার সেন্টার, উদ্যানতত্ত্ববিদ অফিসার আসিফ মাহমুদ আরো বলেন, পাহাড়ের গ্রামীন অর্থনীতি কে উন্নয়নের লক্ষ্যে ও কৃষকদের স্বাবলম্বিতার পাশাপাশি কাঁচা মরিচের চাষ বৃদ্ধির জন্যে কৃষি বিভাগ সারা দেশের ন্যায় লংগদু উপজেলায় ব্যপক প্রকল্প হাতে নিয়েছেন। প্রকল্পের মধ্যে রয়েছে কাঁচা মরিচের চাষ বৃদ্ধি করা। ইতোমধ্যে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে। পাহাড়ি জমিতে মরিচসহ অন্যান্য মশলা জাতীয় ফসলের চাষাবাদ বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষি খাত আরো সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন। মাঠ দিবসের আলোচনা শেষে কৃষক কৃষাণীদের নিয়ে মাঠ পরিদর্শন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে ইফা’র জনসচেতনতামূলক টাইফয়েড টিকাদান বিষয়ে কমিউনিটি সভা

বিলাইছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দীঘিনালায় প্রদীপ প্রজ্জ্বলন ও স্মৃতি চারণ

কাপ্তাইয়ে ইমার্জেন্সী হেলথ রেসপন্ডার গ্রুপ রিভিউ সভা অনুষ্ঠিত

বড়ইছড়ি কাদেরী স্কুলে বৃক্ষরোপণ অভিযান

রুমায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

কন্ঠে ৮০তেও সুর কাপ্তাইয়ের বুদ্ধ কীর্তন শিল্পী রুহিনী তনচংগ্যার

মহালছড়িতে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু: দুই কেন্দ্রে অংশ নিল ৮১১ শিক্ষার্থী

কাউখালীতে ইউপিডিএফের আস্থানায় বিপুল পরিমান গোলাবারুদসহ সরঞ্জামাদি উদ্ধার

কাপ্তাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: