বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

২৫ দিন পর বাড়ি ফিরলো প্রবাসী শহিদের লাশ

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ

প্রবাস জীবনের এক বছর পর বুধবার রাতে মো: শহিদুল ইসলাম শহিদ  (৪২) এসেছেন নিজ বাড়িতে। তবে জীবিত নয়, কফিনে মোড়ানো লাশ হয়ে। হাসির বদলে পাহাড় পরিমাণ শোকে কাতরাচ্ছেন তার পরিবার। পরিবারের সুখের জন্য সৌদিআরব পাড়ি জমিয়েছিলেন দরিদ্র পরিবারের ছোট ছেলে শহিদ। সেই সুখ ভাগ্যে জোটেনি তার। মা, স্ত্রী সন্তানের সঙ্গে শেষ দেখাটাও করে যেতে পারেননি। মৃত্যুর ২৫দিন পর বাড়ি ফিরলো কপিনে মোড়ানো তার মরদেহ।

শহিদুল ইসলাম রামগড় উপজেলার দক্ষিণ সদুকার্বারীপাড়া এলাকার হাফিজুর রহমানের ছোট ছেলে। বুধবার রাতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ গ্রহন করেন স্বজনরা। বৃহস্পতিবার সকালে বলিটিলা জামে মসজিদ প্রঙ্গনে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

পারিবারিক ও স্থানীয় একাধিক সূত্র জানায়, পরিবারে ভাইবোনদের মধ্যে সবার ছোট শহিদ। পরিবারে সবাই এখন যারযারমত আলাদা। মা, স্ত্রী সন্তানসহ ৬ সদস্যের পরিবার প্রভাসী শহিদুল উপার্যনেই চলতো। বিয়ের পর পরিবারের কষ্ট দূর করতে কয়েকবছর ওমানে কাটিয়ে বাড়ি এসে এক বছর আগে পাড়ি জমায় সৌদিআরবে । সেখানে একটি কোম্পানিতে শ্রমিক পদে চাকরি পায়।  ইতিমধ্যে দুই মেয়ে এক ছেলে সন্তানের জনক হন।

গত ২ ফেব্রুয়ারী সোমবার সৌরআরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগের দিন সন্ধ্যায় ডায়বেটিস ও পেটের সমস্যা নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়। এদিকে মৃত্যুর ২৫দিন পর শহিদুলের মরদেহ বাড়ি এলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কপিন গিরে মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে মূর্ছা যাচ্ছেন শহিদুলের মা, স্ত্রী-সন্তানসহ স্বজনরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া মুখ থুবড়ে পড়েছে – সন্তু লারমা

রামগড়ে বিজিবির উদ্যোগে ঈদ উপহার, আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ

বড়দিন উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময়

রাঙামাটিতে ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা বাপ্পি গ্রেফতার

বরকলে ২৬টি স্কুলে জোড়াতালির সংস্কার কাজ শেষ; দুর্নীতিমুক্ত অফিসার চান শিক্ষকরা

কাপ্তাইয়ের দুর্গম স্কুলের শিক্ষার্থীরা পেল টিকার প্রথম ডোজ

চকরিয়ায় বালু উত্তোলন করতে গিয়ে চোরাবালিতে আটকে শ্রমিকের মৃত্যু

লংগদুতে এক ব্যক্তির বিরুদ্ধে জমি বেদখলের অভিযোগ

পার্বত্য চট্টগ্রামে শিক্ষার ক্রাইসিস দূর করা হবে- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

পার্বত্যাঞ্চলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাহাড়ী ভাতা চালু ভিন্নতর এনটিআরসিএ পরীক্ষা গ্রহণ ও শিক্ষক নিয়োগের দাবী

error: Content is protected !!
%d bloggers like this: