বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে বন্যহাতি সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ

বনের ভারসাম্য রক্ষায় হাতির বিকল্প নেই। হাতিকে বনের ইঞ্জিনিয়ারিং বলা হয়। ২০১৬ সালের তথ্য অনুয়ায়ী বাংলাদেশে ২৬৮টি হাতি আছে। কিন্তু নানা কারনে আজ হাতি বিলুপ্তের পথে। হাতি সুরক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আয়োজনে বন্যহাতি সুরক্ষায় কাপ্তাইয়ে দিনব্যাপী প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আয়োজন  বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) সকাল ১০টা হতে কাপ্তাইয়ে বনফুল রেস্ট হাউজে এই প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. মাসুদ আলম।

এসময় তিনি বলেন, আমরা হাতিকে বিরক্ত করবো না।হাতি আমাদের প্রাকৃতিক বন সৃজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে ইআরটি একটি টিম  কাজ করছে। বনের মধ্যে খাদ্য না পাওয়ায় হাতি লোকালয়ে এসে তান্ডব করছে। হাতির সুরক্ষায় বনধংস হতে সকলকে সচেতন করার আহবান জানান।

কর্মশালায় বক্তব্য রাখেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো.ওমর ফারুক স্বাধীন, মনিরুল ইসলাম, এএসএম মহিউদ্দিন চৌধুরী (বড়ইছড়ি স্টেশন ও পরীক্ষাণ ফাঁড়ি  কর্মকর্তা), কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, বিট কর্মকর্তা মাসুদ রায়হান। এছাড়া ইআরটি প্রশিক্ষণে  দলনেতা নেওয়াজ মো.সানাউল হক, মো.এইচ এম হাশেম ও মো. হাসান বক্তব্য রাখেন। উক্ত প্রশিক্ষণে কাপ্তাই-কর্ণফুলী রেঞ্জের ৪০জন ই.আর টি সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আল্টিমেটাম শেষে ডিসি অফিস শাটডাউনের ঘোষণা রাবিপ্রবি শিক্ষার্থীদের

রাঙামাটি জেলা আ.লীগের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন

বিভিন্ন দাবীতে খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধন

মানিকছড়িতে বিভিন্ন জলাশয়ে মৎস্য পোনা বিতরণ

চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারে অষ্টপরিস্কার দান সংঘদান উৎসবে হাজারো ভক্তের ঢল

কাপ্তাই হ্রদ থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্বার

কাউখালী মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত 

সাজেকে আগুনে পুড়ে ছাই হল জেসমিন চাকমার স্বপ্ন

চন্দ্রঘোনা ইউনিয়নে ২ জন চেয়ারম্যানসহ ৪০ জনের মনোনয়ন পত্র জমা

হাসপাতাল দিবস উপলক্ষে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে বর্ণাঢ়্য র‍্যালি

error: Content is protected !!
%d bloggers like this: